রবিবার, ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeঅন্যান্যকোরবানির মাংস দীর্ঘদিন ভালো রাখতে যেসব নিয়ম মানবেন
spot_img
spot_img

কোরবানির মাংস দীর্ঘদিন ভালো রাখতে যেসব নিয়ম মানবেন

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: কোরবানির ঈদে ঘরে আসা অতিরিক্ত মাংসের স্বাদ, তরতাজা ভাব এবং পুষ্টিগুণ বজায় রাখার মূল চাবিকাঠি হলো সঠিক প্যাকেজিং ও তাপমাত্রা। মাংস সংরক্ষণের আগে ফ্রিজ ভালোভাবে পরিষ্কার করা জরুরি, কারণ জমে থাকা বরফ ও পুরোনো গন্ধ ভেতরের পরিবেশ নষ্ট করে।

মাংস কাটার পর তা কিছুটা গরম ও শক্ত থাকে, তাই ৩ থেকে ৪ ঘণ্টা পর তাপমাত্রা স্বাভাবিক হলে তবেই ফ্রিজে রাখার প্রস্তুতি নেওয়া উচিত। সংরক্ষণের আগে মাংসের অতিরিক্ত চর্বি কেটে বাদ দিলে তা বেশি দিন ভালো থাকে।

ফ্রিজে রাখার জন্য মাংস প্রথমে ভালোভাবে ধুয়ে সম্পূর্ণ পানি ঝরিয়ে নিতে হবে। এরপর ভালো মানের মোটা ও বায়ুরোধী প্লাস্টিকের প্যাকেটে ভরে মুখ ভালো করে আটকে দিতে হবে। প্যাকেটগুলো গোল না করে চ্যাপ্টা বা আয়তাকার আকারে রাখলে ফ্রিজে কম জায়গায় অনেক মাংস সাজানো যায়।

মাংস রাখার পর ফ্রিজের তাপমাত্রা সর্বোচ্চ কমিয়ে দেওয়া উচিত, যাতে দ্রুত বরফ জমে। দীর্ঘ মেয়াদে সংরক্ষণের জন্য মাইনাস ৪ থেকে মাইনাস ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আদর্শ এবং প্যাকেটের গায়ে তারিখ লিখে রাখলে ব্যবহারের সুবিধা হয়।

মাইনাস ১৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কাঁচা মাংস দীর্ঘদিন ভালো থাকলেও নির্দিষ্ট সময়ের পর এর গুণগত মান কমতে শুরু করে। ফ্রিজে গরুর আস্ত মাংস বা স্টেক ৪ থেকে ১২ মাস, চপ ৪ থেকে ৬ মাস এবং কিমা করা মাংস ৩ থেকে ৪ মাস পর্যন্ত রাখা নিরাপদ। এ ছাড়া কলিজা, জিহ্বা ও ভুঁড়ি ৩ থেকে ৪ মাস এবং আস্ত মুরগি ১২ মাস পর্যন্ত ভালো থাকে।

তবে রান্না করা বা প্রক্রিয়াজাত মাংসের ক্ষেত্রে এই সময়সীমা অনেক কম, কারণ রান্না করা খাবার ফ্রিজেও দ্রুত অক্সিডাইজড হয়ে স্বাদ হারায়। রান্না করা মাংস বা ঝোল সাধারণত ২ থেকে ৩ মাসের বেশি ফ্রিজে রাখা ঠিক নয়।

ফ্রিজের সুবিধা না থাকলে বা জায়গা সংকুলান হলে পুরোনো কিছু কার্যকর পদ্ধতিতে মাংস সংরক্ষণ করা যায়। মাংস কেটে ধুয়ে পানি ঝরানোর পর আদা, রসুন ও পেঁয়াজবাটা একটু বেশি দিয়ে ডুবো তেলে সেদ্ধ করে রাখলে এবং প্রতিদিন অন্তত একবার গরম করলে তা ১৫ থেকে ২০ দিন ভালো থাকে।

এ ছাড়া মাংসের চর্বি ফেলে লম্বা টুকরো করে লবণ ও হলুদ মাখিয়ে কড়া রোদে শুকিয়ে শুঁটকি করে রাখা যায়। অন্য উপায়ে, মাংস ভালো করে কেচে লবণ ও লেবুর রসের মিশ্রণে ডুবিয়ে রেখে কিংবা সিরকা ও ভিনেগারে বিট লবণ ও চিনি মাখিয়ে ডুবিয়ে রাখলে ফ্রিজ ছাড়াই মাংস দীর্ঘদিন সুরক্ষিত রাখা সম্ভব।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments