সোমবার, ১৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলামেসির নেতৃত্বে আর্জেন্টিনার বিশ্বকাপ দল ঘোষণা
spot_img
spot_img

মেসির নেতৃত্বে আর্জেন্টিনার বিশ্বকাপ দল ঘোষণা

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে ২৬ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল। ঘোষিত দলে অধিনায়ক হিসেবে রয়েছেন লিওনেল মেসি। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিতব্য এই আসরটি হতে যাচ্ছে তার ক্যারিয়ারের ষষ্ঠ বিশ্বকাপ।

২০২২ সালের বিশ্বকাপজয়ী দলের বেশিরভাগ খেলোয়াড়ই এবারও জায়গা ধরে রেখেছেন। স্কোয়াডে আছেন এমিলিয়ানো মার্টিনেজ, নিকোলাস ওতামেন্দি, রদ্রিগো ডি পল, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ, হুলিয়ান আলভারেজ ও লাউতারো মার্টিনেজসহ মোট ১৭ জন বিশ্বকাপজয়ী সদস্য।

কোচ লিওনেল স্কালোনি আগের সফল স্কোয়াডের ওপরই আস্থা রেখেছেন। যদিও গুঞ্জন থাকলেও অবসর ভেঙে দলে ফেরেননি অ্যাঞ্জেল ডি মারিয়া। ২০২৪ সালের কোপা আমেরিকার পর আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানান তিনি।

ইনজুরির কারণে ২০২২ বিশ্বকাপে খেলতে না পারা জিওভানি লো সেলসো এবার দলে জায়গা পেয়েছেন। পাশাপাশি নতুন প্রজন্মের কয়েকজন তরুণ ফুটবলারও প্রথমবারের মতো বিশ্বকাপে অংশ নিতে যাচ্ছেন। তাদের মধ্যে রয়েছেন ভ্যালেন্তিন বার্কো, নিকোলাস পাজ, জিউলিয়ানো সিমিওনে, হোসে মানুয়েল লোপেজ ও থিয়াগো আলমাদা।

তবে ইনজুরির কারণে দলে জায়গা হয়নি মার্কোস আকুনার। এছাড়া স্কোয়াডের বাইরে রয়েছেন ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো, মার্কোস সেনেসি ও এমিলিয়ানো বুয়েন্দিয়া।

গ্রুপ ‘জে’-তে থাকা আর্জেন্টিনা প্রথম ম্যাচ খেলবে ১৬ জুন আলজেরিয়ার বিপক্ষে। এরপর তারা মুখোমুখি হবে জর্ডান ও অস্ট্রিয়ার।

আর্জেন্টিনার বিশ্বকাপ স্কোয়াড

গোলরক্ষক: এমিলিয়ানো মার্টিনেজ, জেরোনিমো রুলি, হুয়ান মুসো।

ডিফেন্ডার: লিওনার্দো বালের্দি, গঞ্জালো মন্তিয়েল, নিকোলাস তাগলিয়াফিকো, লিসান্দ্রো মার্টিনেজ, ক্রিশ্চিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্দি, ফাকুন্দো মেদিনা, নাহুয়েল মলিনা।

মিডফিল্ডার: লেয়ান্দ্রো পারেদেস, রদ্রিগো ডি পল, ভ্যালেন্তিন বার্কো, জিওভানি লো সেলসো, এক্সেকুয়েল পালাসিওস, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ।

ফরোয়ার্ড: লিওনেল মেসি, হুলিয়ান আলভারেজ, নিকোলাস গঞ্জালেস, থিয়াগো আলমাদা, জিউলিয়ানো সিমিওনে, নিকোলাস পাজ, হোসে মানুয়েল লোপেজ ও লাউতারো মার্টিনেজ।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments