ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের ২ কোম্পানির গত ৩১ ডিসেম্বর ২০২৩ এবং গত ৩০ জুন ২০২৩ অর্থবছরের ঘোষণাকৃত ক্যাশ ডিভিডেন্ড (নগদ লভ্যাংশ) বিনিয়োগকারীদের কাছে পাঠানো হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানি দু‘টি হচ্ছে-
বাটা সু কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড: গত ৩১ ডিসেম্বর, ২০২৩ সমাপ্ত হিসাববছরের ঘোষণাকৃত ক্যাশ ডিভিডেন্ড বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের কাছে পাঠানো হয়েছে।
গত ৩১ ডিসেম্বর, ২০২৩ সমাপ্ত হিসাববছরে কোম্পানিটি ৩৪০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।
এসকে ট্রিমস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ: গত ৩০ জুন, ২০২৩ সমাপ্ত হিসাববছরের ঘোষণাকৃত ক্যাশ ডিভিডেন্ড বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের কাছে পাঠানো হয়েছে।
আলোচিত অর্থবছরে কোম্পানিটি ৩ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.


































Recent Comments