
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেডের ৩০ জুন, ২০২২ সমাপ্ত হিসাব বছরের ঘোষিত ক্যাশ ডিভিডেন্ড শেয়ারহোল্ডারদের কাছে পাঠানো হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, কোম্পানিটির আলোচ্য হিসাব বছরের ঘোষণাকৃত ক্যাশ ডিভিডেন্ড বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে শেয়ারহোল্ডারদের কাছে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটি ২০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করে, এর মধ্যে ১৬ শতাংশ ক্যাশ এবং ৪ শতাংশ স্টক ডিভিডেন্ড। ঘোষণা অনুযায়ী কোম্পানিটি উল্লেখিত ক্যাশ ডিভিডেন্ড শেয়ারহোল্ডারদের কাছে পাঠিয়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.




























Recent Comments