শুক্রবার, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআন্তজার্তিকক্রিমিয়া ব্রিজে হামলায় সম্ভবত ব্রিটেন জড়িত: রাশিয়া
spot_img
spot_img

ক্রিমিয়া ব্রিজে হামলায় সম্ভবত ব্রিটেন জড়িত: রাশিয়া

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ক্রিমিয়া ব্রিজের ওপর ইউক্রেন যে সন্ত্রাসী হামলা চালিয়েছে তাতে সম্ভবত ব্রিটেনের গোয়েন্দা সংস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বলে দাবি করেছেন জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার উপ রাষ্ট্রদূত দিমিত্রি পোলিয়ানোস্কি।

গতকাল জাতিসংঘ নিরাপত্তা পরিষদে এ বিষয়ে বক্তৃতা রাখতে গিয়ে পোলিয়ানস্কি ইউক্রেনের বিরুদ্ধে ব্যাপক ক্ষোভ প্রকাশ করে বলেন, ক্রিমিয়া ব্রিজে হামলার সাথে পশ্চিমা দেশগুলোর সম্পর্ক থাকার সম্ভাবনা রয়েছে।

আমরা এখনো বোঝার চেষ্টা করছি যে, পশ্চিমা কোন দেশটি বিশেষ করে ব্রিটেন এই হামলার সাথে জড়িত রয়েছে কিনা। এই দেশটির বিষয়ে সন্দেহের যথেষ্ট অবকাশ রয়েছে বলে মন্তব্য করেন রুশ উপ রাষ্ট্রদূত।

গত সোমবারের হামলায় দুই বেসামরিক নাগরিক এবং একটি শিশু নিহত হয়। এর আগে রাশিয়ার সন্ত্রাসবাদ বিরোধী জাতীয় কমিটি এই হামলার জন্য ইউক্রেনকে দায়ী করেছে। এরপর পোলিয়ানস্কি ব্রিটেনকে জড়িত থাকার দাবি করলেন। ওই হামলায় ইউক্রেনের দুটি সি সারফেইস ড্রোন জড়িত ছিল বলে রাশিয়া দাবি করছে।

ক্রিমিয়া ব্রিজের ওপর ড্রোন হামলায় ব্রিজের মেইন পিলারের কোনো ক্ষতি হয়নি তবে উপরিভাগের একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

এই হামলায় রাশিয়ার বলগোরোদ অঞ্চলের এক দম্পতি নিহত এবং তাদের ১৪ বছরের মেয়ে আহত হয়েছে।

ডেইলি শেয়ারবাজর ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments