ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ২৪ এপ্রিল সপ্তাহের প্রথম কার্যদিবসে সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের পাশাপাশি বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার ও দৈনিক লেনদেনের পরিমাণ। দিন শেষে আজ ৫২.৪৯ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে।

জানা যায়, আজ ২৪ এপ্রিল ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৩১ শতাংশ বা ২০.৮৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৬৮৩.২৪ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৩.০৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৪৬১.৫৫ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৮.০৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৪৮৬.১৩ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৮১ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২০০ টির, কমেছে ১৪২ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৯ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৫২.৪৯ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে। সারাদিনে ডিএসইতে ২০ কোটি ৮৯ লাখ ১৩ হাজার ৬২৪টি শেয়ার ১ লাখ ৯০ হাজার ২১৮ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৮৯৫ কোটি ৮৪ লাখ ২৪ হাজার টাকা।
গত কার্যদিবসে অর্থাৎ ২৩ এপ্রিল ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৮৪ শতাংশ বা ৫৫.৯৫ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ৬ হাজার ৬৬২.৩৬ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১০.৫০ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১ হাজার ৪৬৪.৬২ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১৪.২৩ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ২ হাজার ৪৭৮.০৭ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৮০ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ৩০০ টির, কমে ৫৫ টির এবং অপরিবর্তিত রয় ২৫ টির। অর্থাৎ পুঁজিবাজারে গেল কার্যদিবসে ৭৮.৯৪ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পায়। সারাদিনে ডিএসইতে ১৮ কোটি ১২ লাখ ৩০ হাজার ৯৮১টি শেয়ার ১ লাখ ৮৪ হাজার ৩৩২ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৭৫৪ কোটি ৭ লাখ ৭৩ হাজার টাকা।
সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ১৪১ কোটি ৭৬ লাখ ৫১ হাজার টাকা।
এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.২৭ শতাংশ বা ৫২.৫৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৯ হাজার ৬৪৫.৯৮ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৮৯ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ১৫১ টির, কমেছে ১০৮ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩০ টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ৪০ কোটি ৪৪ লাখ ৬৯ হাজার ৪৪০ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৩২ কোটি ৪১ লাখ ৮৬ হাজার ৫০০ টাকা। অর্থাৎ সিএসইতে আজ লেনদেন বেড়েছে ৮ কোটি ২ লাখ ৮২ হাজার ৯৪০ টাকা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/নি.


































Recent Comments