মঙ্গলবার, ১৪ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবাজার বিশ্লেষণগতিশীল হচ্ছে পুঁজিবাজার
spot_img
spot_img

গতিশীল হচ্ছে পুঁজিবাজার

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: একদিন কারেকশনের পরেই ফের সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় আজ পুঁজিবাজারে লেনদেন শেষ হয়েছে। সূচক বৃদ্ধির পাশাপাশি দৈনিক লেনদেন ও বাজার মূলধনেও রয়েছে ইতিবাচক প্রভাব। বর্তমান করোনা পরিস্থিতিতে পুঁজিবাজারের এমন গতিশীল আচরণে বিনিয়োগকারীসহ বাজার বিশেষজ্ঞরাও বাজারের প্রতি আগ্রহী হয়ে উঠেছেন।

জানা যায়, আজ ৪ মে ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৪৪ শতাংশ বা ২৪.১১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৫৩৫.৪৮ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১.০৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ২৪৯.২৪ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ২.৬৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১১৮.৭২ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৫৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৪১টির, কমেছে ১৪৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৭টির। সারাদিনে ডিএসইতে ৩৫ কোটি ৯৩ লাখ ৪৩ হাজার ২৪৮টি শেয়ার ১ লাখ ৮৮ হাজার ৯১৭ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ১ হাজার ৩৫৬ কোটি ১০ লাখ ৫ হাজার টাকা।

গতকাল ৩ মে ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.১০ শতাংশ বা ৫.৬৬ পয়েন্ট কমে অবস্থান করেছে ৫ হাজার ৫১১.৩৬ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৬.৯৬ পয়েন্ট কমে অবস্থান করেছে ১ হাজার ২৪৮.১৬ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ৭.২৭ পয়েন্ট কমে অবস্থান করেছে ২ হাজার ১১৬.০৫ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৫৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ১০৫টির, কমে ১৭৯টির এবং অপরিবর্তিত রয় ৭০টির। সারাদিনে ডিএসইতে ৩০ কোটি ৬৫ লাখ ৯৪ হাজার ৪২৩টি শেয়ার ১ লাখ ৭১ হাজার ৫৮০ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ১ হাজার ১৫৯ কোটি ৮৩ লাখ ১২ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ১৯৬ কোটি ২৬ লাখ ৯৩ হাজার টাকা।

এদিকে দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.২৩ শতাংশ বা ৩৭.৪৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৫ হাজার ৯৯১.২৬ পয়েন্টে। এছাড়া সিএসসিএক্স ০.২৩ শতাংশ বা ২২.৫৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৯ হাজার ৬৪৫.১৩ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৬১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১২টির, কমেছে ১০৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৪২টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ৩৭ কোটি ১৭ লাখ ১৯ হাজার ৩৬৮ টাকা। গতকাল লেনদেন হয়েছিল ৬২ কোটি ৩৮ লাখ ৯৬ হাজার ৭৫৭ টাকা। সে হিসেবে লেনদেন কমেছে ২৫ কোটি ২১ লাখ ৭৭ হাজার ৩৮৯ টাকা।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম এইচ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments