ডেইলি শেয়ারবাজার ডেস্ক: এই গরমে মৌসুমি ফলের দিকে লোভটা সঙ্গতই বেশি। কিছু খাবার গরমে সূর্যের চেয়েও বেশি ক্ষতিকর হয়ে ওঠে। ডেকে আনতে পারে স্বাস্থ্যের বাড়তি ঝামেলা। তাই গরমে, জেনে বুঝে পরিমান মত খেতে হবে কিছু খাবার।

চকোলেট, ডেইরি প্রোটিন ও চিনি অ্যাকনের সমস্যা বাড়ায়৷ তাছাড়া অতিরিক্ত চিনি হরমোনাল ইমব্যালেন্সও গড়ে তোলে।
তেলতেলে খাবার ত্বকের জন্য ক্ষতিকর। ব্লাড গ্লুকোজ যখন এসব খাবারে বাড়ে তখন ইনসুলিন লাইক গ্রোথ ফ্যাক্টরও বাড়ে। এতে ত্বকের নানা ক্যান্সারও হতে পারে।
আমে সেবাম নামে একটি উপাদান থাকে যা অ্যাকনে ও স্পোরসের সমস্যা বাড়াতে পারে। আম খাবেন। তবে একটু নিয়ম মেনে।
ফাইবার কম এমন খাবার না খাওয়াই ভালো। বিশেষত প্রসেস করা খাবারের ফলে প্রদাহজনিত সমস্যা ত্বকের সমস্যা বাড়ায়। তাই খাদ্যতালিকায় ফাইবারযুক্ত খাবার রাখতে হবে।
এছাড়া ডায়েটে প্রচুর শর্করা থাকলে ত্বকের সমস্যা গরমে বাড়ে। স্টার্চ কম এবং শর্করা কম এমন খাবার খেয়ে এই সমস্যা থেকে দূরে থাকার চেষ্টা করাই ভালো।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.
































Recent Comments