বৃহস্পতিবার, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeস্বাস্থ্য বার্তাগরম চায়ের পর ঠান্ডা পানি খাওয়া অস্বাস্থ্যকর
spot_img
spot_img

গরম চায়ের পর ঠান্ডা পানি খাওয়া অস্বাস্থ্যকর

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: চা না হলে বাঙালির যেনো চলেই না। মন ও শরীর সতেজ করে তুলতে এই পানীয়ের তুলনা হয় না। তবে অতিরিক্ত চা পান বা চা পানের পর পরই পানি খাওয়ার প্রবণতা শরীরের জন্যে ভালো নয়। চিকিৎসকদের মতে, গরম চা পান করে ঠান্ডা পানি পানের অভ্যাস অস্বাস্থ্যকর। এতে নানারকম শারীরিক অস্বস্তি তৈরি হতে পারে।

চা পানের পর পানি খেলে পেটে নানা সমস্যা হতে পারে। গ্যাসের সমস্যা, পেটের ফোলা ভাব, পেট ফাঁপা, কোষ্ঠকাঠিন্যের মতো নানা শারীরিক সমস্যার সৃষ্টি হতে পারে। ফুটন্ত গরম চা খাওয়ার পর ঠান্ডা পানি খেলে শরীর অত্যধিক উত্তপ্ত হয়ে নাক থেকে রক্তপাতের ঝুঁকিও থাকে। তাছাড়া গরম ও ঠান্ডা পরপর খেলে সবচেয়ে বেশি প্রভাব পড়ে দাঁত ও মাড়িতে। দীর্ঘ সময় এমন চলতে থাকলে দাঁতের এনামেল ক্ষয়ে যায় ও মাড়িও ক্ষতিগ্রস্ত হয়।

এছাড়াও গরম খাবার বা পানীয় খাওয়ার পরে ঠান্ডা খাবার না খাওয়াই ভালো। এতে পেটে গণ্ডগোল হওয়ার সম্ভবনা থাকে। তাই গরম চা পানের পর সঙ্গে সঙ্গে পানি পানে বদহজমের মতো নানা শারীরিক সমস্যা দেখা দিতে পারে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/ও.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments