মঙ্গলবার, ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনগায়িকা কণার ৬ বছরের সংসার ভাঙলো
spot_img
spot_img

গায়িকা কণার ৬ বছরের সংসার ভাঙলো

ডেইলি শেয়ারবাজার ডেস্ক:  প্রায় অর্ধযুগ সংসারের পর বিচ্ছেদের পথে হাঁটলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী দিলশাদ নাহার কণা। গত ১৬ জুন মোহাম্মদ ইফতেখার গহিনের সঙ্গে বিবাহ বিচ্ছেদ সম্পন্ন হয়েছে বলে গায়িকা নিজেই জানিয়েছেন।

বুধবার (২৫ জুন) রাতে এক ফেসবুক স্ট্যাটাসে নিজের বিচ্ছেদের খবর সামনে আনেন কণা। সেই স্ট্যাটাসে তিনি জানান, জন্ম, মৃত্যু, বিয়ে- সবই আল্লাহর ইচ্ছা।

ঠিক তেমনি যেকোনো বিচ্ছেদ ও হয় তারই ইশারায়। আমার সকল শুভাকাঙ্ক্ষী এবং প্রিয়জনদের উদ্দেশ্যে ভারাক্রান্ত হৃদয়ে আমি জানাচ্ছি যে, দীর্ঘ ছয় বছরের বিবাহিত জীবনের পর আমি এবং  গোলাম মোহাম্মাদ ইফতেখার গহিন গত ১৬ জুন, ২০২৫ তারিখে আমাদের বিবাহবিচ্ছেদ সম্পন্ন করেছি।

এরপর তিনি লিখেছেন, এটি আমাদের দুজনের জন্যই একটি অত্যন্ত কঠিন সিদ্ধান্ত ছিল এবং আমরা উভয়ই পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমেই এই পথে হেঁটেছি। আমরা একে অপরের প্রতি সর্বদা শ্রদ্ধাশীল থাকব।

জীবনের এই নতুন অধ্যায়ে আমরা দুজনেই যেন শান্তিতে এবং সম্মানের সঙ্গে এগিয়ে যেতে পারি, তার জন্য আপনাদের সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।

এরপর কণা বলেন, এই মুহূর্তে আমি আমার গানের কাজে মনোনিবেশ করতে চাই, যেই কাজের মাধ্যমেই আমি এতদূর পর্যন্ত আসতে পেরেছি।  তাই আশা করি আপনারা আমার এই সিদ্ধান্তকে সম্মান জানাবেন এবং সবসময় আমাকে যেভাবে শ্রদ্ধা ও ভালোবাসায় আগলে রেখেছেন, ভবিষ্যতেও সেভাবেই রাখবেন।

আপনাদের ভালোবাসা ও সমর্থনের জন্য আমি কৃতজ্ঞ।

প্রসঙ্গত, দীর্ঘ ৭ বছর প্রেমের পর ২০১৯ সালের ২১ এপ্রিল ভালোবেসে ব্যবসায়ী ইফতেখার গহিনকে বিয়ে করেছিলেন কণা।

ডেইলি শেয়ারবাজার ডটকম/আ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments