ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ মঙ্গলবার সাপ্তাহের তৃতীয় কার্যদিবস, ০৪ এপ্রিল ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। সেই সাথে শেয়ারের দরও কিছুটা কমেছে। এদিন টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে রয়েছে আজিজ পাইপস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ কোম্পানিটির শেয়ারের দর বেড়েছে ৯ টাকা ১০ পয়সা বা ১০ শতাংশ। শেয়ারটির সর্বশেষ লেনদেন দর হয়েছে ১০০ টাকা। কোম্পানিটি ১ হাজার ১২৫ বারে ২ লাখ ৮৪ হাজার ২২৯টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য দাঁড়িয়েছে ২ কোটি ৭৮ লাখ টাকা।
এছাড়াও স্টাইলক্রাফট লিমিটেডের শেয়ারের দর ৮ টাকা ৪০ পয়সা বা ৯.৮০ শতাংশ বেড়ে তালিকার দ্বিতীয় স্থানে এবং স্ট্যান্ডার্ড সিরামিকসের শেয়ারের দর ১১ টাকা ৫০ পয়সা বা ৯.৬৬ শতাংশ বেড়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
দিনটিতে নর্দার্ণ জুট, অ্যাপেক্স ফুডস, বিডি অটোকার্স, বঙ্গজ, দেশ গার্মেন্টস, সোনালী আঁশ এবং মেঘনা সিমেন্ট গেইনার তালিকার অন্তর্ভূক্ত রয়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.


































Recent Comments