ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ২০ জানুয়ারি, ২০২৫ তারিখ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে এসেছে মিডল্যান্ড ব্যাংক পিএলসি। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ কোম্পানিটির শেয়ার দর আগের কার্যদিবসের তুলনায় ২ টাকা ৫০ পয়সা বা ১০ শতাংশ বেড়েছে। কোম্পানিটির শেয়ারের সর্বশেষ লেনদেন দর হয়েছে ২৭ টাকা ৫০ পয়সা। মিডল্যান্ড ব্যাংক সারা দিনে ৫৩ লাখ ৯৪ হাজার ২৪১টি শেয়ার ২ হাজার ৫৩৫ বার হাত বদল করেছে, যার বাজার মূল্য দাঁড়িয়েছে ১৪ কোটি ২৮ লাখ ৩০ হাজার টাকা।
এদিকে রানার অটোমোবাইলস পিএলসির শেয়ারের দর ২ টাকা ৭০ পয়সা বা ৯.৯৬ শতাংশ বেড়ে এ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে। কোম্পানিটি ৬২৫ বারে ৬লাখ ৯৮ হাজার ৬৬১টি শেয়ার লেনদেন করেছে, যার বাজার মূল্য ২ কোটি ৬ লাখ ২০ হাজার টাকা। শেয়ারটির সর্বশেষ লেনদেন দর হয়েছে ২৯ টাকা ৮০ পয়সা।
এছাড়াও জেএমআই হসপিটাল রিকুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেডের শেয়ার দর ৪ টাকা ৮০ পয়সা বা ৯.৯২ শতাংশ বেড়ে তালিকায় তৃতীয় স্থানে রয়েছে।
উল্লেখ, এ তালিকায় আরও রয়েছে মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড, সামিট অ্যালাইন্স পোর্ট লিমিটেড, ফাইন ফুডস লিমিটেড, সোনারগাঁও টেক্সটাইলস লিমিটেড, কহিনূর কেমিক্যালস কোম্পানি বাংলাদেশ লিমিটেড, কনফিডেন্স সিমেন্ট পিএলসি এবং শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.





























Recent Comments