বৃহস্পতিবার, ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeজাতীয়গেজেট প্রকাশের ৩০ দিনের মধ্যে ব্যয়ের হিসাব দিতে হবে
spot_img
spot_img

গেজেট প্রকাশের ৩০ দিনের মধ্যে ব্যয়ের হিসাব দিতে হবে

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: সমাপ্ত রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনের ফলাফল। গেজেট আকারে প্রকাশের ৩০ দিনের মধ্যে সব প্রার্থীকে নির্বাচনী ব্যয়ের হিসাব দিতে হবে। এ ক্ষেত্রে রিটার্নিং কর্মকর্তার কাছে ব্যয়ের বিস্তারিত হিসাব দাখিল করতে হবে।

রসিক নির্বাচনে মেয়র প্রার্থীদের সর্বোচ্চ ব্যয়সীমা ছিল ব্যক্তিগত খাতে ৭৫ হাজার টাকা এবং নির্বাচন খাতে ১৫ লাখ টাকা, মোট ১৫ লাখ ৭৫ হাজার টাকা। সাধারণ কাউন্সিলর পদপ্রার্থীদের ব্যয়সীমা ছিল ২ লাখ ২০ হাজার টাকা। তবে ১৫ হাজারের কম ভোটার সম্বলিত ওয়ার্ডের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের ব্যয়সীমা ছিল ১ লাখ ১৫ হাজার টাকা। আর সংরক্ষিত কাউন্সিলর পদপ্রার্থীদের সর্বোচ্চ ব্যয়সীমা ছিল ওয়ার্ড ভেদে সর্বোচ্চ ২ লাখ ২০ হাজার থেকে চার লাখ ৩০ হাজার টাকা।

ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখার জানিয়েছে, এখনো ভোটের ফলাফলের গেজেট প্রকাশ হয়নি। শিগগিরই হয়ে যাবে। গত ২৭ ডিসেম্বর রসিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে মেয়র পদে ৯ জন, সাধারণ কাউন্সিলর পদে ১৮৩ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ৬৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তাদের সকলকেই নির্বাচনী ব্যয়ের হিসাব দিতে হবে। অন্যথায় জেল-জরিমানায় পড়তে হতে পারে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments