রবিবার, ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআন্তজার্তিকগ্রিসে নৌকাডুবি: পাকিস্তানের বান্দালি গ্রামে শোকের ছায়া
spot_img
spot_img

গ্রিসে নৌকাডুবি: পাকিস্তানের বান্দালি গ্রামে শোকের ছায়া

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: গ্রিস উপকূলের কাছে ভূমধ্যসাগরে গত সপ্তাহে অভিবাসনপ্রত্যাশীদের বহনকারী নৌকাডুবে পাকিস্তানের তিন শতাধিক নাগরিকের মৃত্যু হয়েছে। এ ঘটনার পর পাকিস্তানশাসিত কাশ্মীরের ছোট্ট গ্রাম বান্দালিতে নেমে এসেছে শোকের ছায়া। উন্নত জীবনের সন্ধানে বিদেশের উদ্দেশে পাড়ি দেওয়া সেখানকার প্রায় দুই ডজন বাসিন্দার খোঁজ মিলছে না। তাঁদের বেঁচে থাকার আশা প্রায় ছেড়ে দিয়েছেন স্বজনরা। তবে প্রিয়জনের সঙ্গে কী ঘটেছে, তা জানার জন্য আকুল হয়ে আছেন তাঁরা। খবর সিএনএনের।

বান্দালির জনসংখ্যা ১২ হাজার। সেখানকার বাসিন্দাদের মতে নৌকাডুবির পর প্রায় ২২ জনের খোঁজ মিলছে না। গ্রিসের কর্তৃপক্ষ একদিকে মৃতদের হিসাব করার চেষ্টা করছে, অন্যদিকে বান্দালি গ্রামে বসে নিখোঁজ ব্যক্তিদের স্বজনরা আহাজারি করছেন। তাঁরা এখন এক কঠিন যন্ত্রণাদায়ক পরিস্থিতির মুখোমুখি।

সাইদ আনোয়ার নামে এক বাসিন্দা জানান, তাঁর ভাই আবদুল জব্বারসহ পরিবারের চার সদস্যের খোঁজ মিলছে না। তাদের লক্ষ্য ছিল ইউরোপে পৌঁছানো। নৌকাডুবির আগে আনোয়ারের মোবাইল ফোনে পাঠানো একটি সেলফিতে চারজনের হাসিমুখ দেখা যায়।

আনোয়ার বলেন, মেয়েদের সুন্দর ভবিষ্যৎ গড়ে দেওয়ার আশায় ইতালি যাওয়ার জন্য এক মানব পাচারকারীকে সাড়ে সাত হাজার ডলারের বেশি অর্থ দিয়েছিলেন ৩৬ বছর বয়সী জব্বার। গ্রামে থাকা তাঁর দুই মেয়ে এখন বাবার মরদেহের জন্য অপেক্ষা করছেন।

তিন শতাধিক নাগরিকের মৃত্যুর খবর জানালেও এ তথ্য কীভাবে পাওয়া গেছে তা জানাতে পারেনি পাকিস্তান সরকার। পাকিস্তানের ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি গত মঙ্গলবার বিবৃতিতে বলেছে, পরিবারের সদস্যদের দ্বারা ৮৮ জনকে আনুষ্ঠানিকভাবে নিখোঁজ হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments