ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের গ্রীণডেল্টা ইন্স্যুরেন্স লিমিটেড সর্বশেষ হিসাববছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। সমাপ্ত অর্থবছরের জন্য কোম্পানিটি শেয়ারহোল্ডারদেরকে ৩২ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এর মধ্যে ২৪.৫ শতাংশ ক্যাশ ও ৭.৫ শতাংশ স্টক ডিভিডেন্ড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি কনসুলেটেড আয় বা ইপিএস হয়েছে ৭ টাকা ১৬ পয়সা। আর শেয়ার প্রতি কনসুলেটেড সম্পদ মূল্য হয়েছে ৬৮ টাকা ৯৫ পয়সা।
আগামী ৩০ মার্চ সকাল ১১টায় ডিজিটাল প্লাটফর্মে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৮ মার্চ।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম


































Recent Comments