ডেইলি শেয়ারবাজার ডেস্ক: আমরা প্রায় মেয়েরাই সাজতে খুব ভালোবাসি, কেউ বেশি কেউ বা কম। তাছাড়া কোন অনুষ্ঠান হলেতো কথাই নেই। সে সময় যেতেই হয় পার্লারে। কারন কি ভাবে সাজের লুক তৈরি করতে হয় তা না জানলে কি আর করা। তাই আজ জানবো ঘরে বসেই সাজে নিজেকে ফুটিয়ে তোলার উপায়।

* ভালো করে মুখমন্ডল ধুয়ে নিতে হবে। তারপর মুখের ত্বকে পোর মিনিমাইজিং টোনার লাগিয়ে তা শুকিয়ে নিলে ভালো হয়।
* মেকাপের বেইজ তৈরির জন্য প্রথমে প্রাইমার ক্রিমের মত করে সমস্ত ফেইসে লাগিয়ে নিন।
* স্পঞ্জ ভিজিয়ে বাড়তি পানি ফেলে দিয়ে তারপর স্পঞ্জ-এ ফউন্ডেশন নিয়ে ফেইসের বেইজ তৈরি করুন।
* এবারে নাকের সরু দুপাশে, কপালের সাইড দিয়ে এবং চোয়ালের অংশে কন্টোরিং করে নিন।
* ফেইস পাওডার তুলিব্রাশের সাহায্যে পুরো ফেইসে সেটকরে নিন।
* সুন্দর একটি হাসি দিয়ে গালের আপেল জোন অর্থাৎ হাসি দিয়ে গালের উচুঁতে ব্লাশন করে নিন।
* এবারে গালের উপরের অংশে,উপরের ঠোঁটের ভাজের অংশে,থুতনিতে,নাকের উপরের সরু অংশে,মাঝ কপালের উপরে হাইলাইট করে নিন।
* মেকাপ ফিক্সিং স্প্রে চোখ বন্ধ করে দুর থেকে স্প্রে করে নিন।
* পছন্দ মত আইশেডো করে আইব্রু করে ব্রুর নিচ বরাবর হাইলাইট করে নিন।
* এবারে আইলাইনার করে চোখের পাপরিতে মাশকারা দিয়ে নিতে হবে।
* মেচিং করে লিপস্টিক বা নোড টাইপের কোনো লিপস্টিক দিতেই পারেন।
এই গরমে যাদের ত্বক খুব বেশি ওয়েলি তারা চেষ্টা করবেন লংলাস্টিং ফাউন্ডেশন ব্যবহার করতে। চুলে সাইড করে ফ্রান্সবেনী করে নিতে পারেন এই গরমে,আর তাতে ফুল গুজে দিলেতো কথাই নেই, সাজাতে পারেন নিজের পছন্দের কোন স্টাইলে। হাতে মেহেদি থাকলে তো ভালই লাগে। মেচিং করে জুয়েলারি পরলে সাজের সৌন্দর্য ফুটেঁ উঠে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.
























Recent Comments