বুধবার, ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
HomeUncategorizedচাওয়া গুলো আর পূরণ হলো না মিমের
spot_img
spot_img

চাওয়া গুলো আর পূরণ হলো না মিমের

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: সাবেক সংসদ সদস্য, বরেণ্য লেখক এবং গবেষক শহীদজায়া অধ্যাপক পান্না কায়সারের মৃত্যুতে দেশজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। এই মহীয়সী নারীর প্রয়াণে শোকস্তব্ধ শোবিজ অঙ্গন। বিশেষ করে অভিনেত্রী বিদ্যা সিনহা মিম এ ঘটনায় অনেক বেশি ভেঙে পড়েছেন। গেলো সপ্তাহেই জানা গেছে পান্না কায়সারের জীবনীচিত্রে অভিনয় করছেন এ মিম। কথা ছিল তার সঙ্গে দেখা করে তার সম্পর্কে সব কিছু ভালো করে জানবেন। কিন্তু তা আর হলো না।

অভিনেত্রী মিম সে অনুভুতিই প্রকাশ করেছেন তার ফেসবুক পোস্টে । মিম লেখেন, “বিধাতার কী এ এক অদ্ভুত সমীকরণ। আমরা ভাবি এক, কিন্তু তার পরিকল্পনা আরেক—যা সাধারণের বোঝা বড় দায়। ‘দিগন্তে ফুলের আগুন’ সিনেমার শুটিং করছি। এই সিনেমায় আমি পান্না কায়সারের চরিত্রে অভিনয় করছি। গতকাল শমী আপু (শমী কায়সার) বললেন, তোমাদের তো শুক্রবার ও শনিবার শুটিং নেই। তাহলে রেডি থেকো। তোমাদেরকে আম্মার সঙ্গে দেখা করতে নিয়ে যাব। শুনেই তো আমি ভীষণ এক্সাইটেড।

মহীয়সী নারী শ্রদ্ধেয় পান্না কায়সারের সঙ্গে দেখা করব। গেল দুই মাস ধরে যাকে বই পড়ে, টেলিভিশনের বিভিন্ন ইন্টারভিউ থেকে জানার চেষ্টা করেছি, সেই মানুষটার সঙ্গে মুখোমুখি বসে গল্প করব। নানান অভিজ্ঞতা শুনব। আড্ডা দেব। জীবনের অন্যরকম একটা অভিজ্ঞতা হবে। অসাধারণ মুহূর্তের সাক্ষী হব। আরও কত কী যে ভাবনা মনের মধ্যে।

অভিনেত্রীর সংযোজন, ‘চাইলেই কি আর সব পূরণ হয়। রাত শেষে সকালবেলা এমন একটা খবর অপেক্ষা করছে ভাবিনি। ঘুম থেকে ওঠেই শুনি পান্না কায়সার আন্টি চিরদিনের জন্য আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন। তার মৃত্যুর খবরে থমকে গেলাম। স্তব্ধ হলাম। গেল কিছুদিন ধরে মনের মধ্যে লালন করা মহীয়সী পান্না কায়সারকে হারিয়ে মনে হচ্ছে, আমারই একজন আপনজন হারালাম। সৃষ্টিকর্তার কাছে তার আত্মার শান্তি কামনা করছি।

গত মঙ্গলবার ঢাকার ইস্কাটনের একটি বাড়িতে শুরু হয়েছে ‘দিগন্তে ফুলের আগুন’ সিনেমার শুটিং। পান্না কায়সারের লেখা আত্মজীবনীমূলক গ্রন্থ ‘মুক্তিযুদ্ধ: আগে ও পরে’ অবলম্বনে তৈরি হচ্ছে সিনেমাটি। জানা গেছে, এই ছবির মাধ্যমে পান্না কায়সারের দৃষ্টিকোণ থেকে শহীদুল্লাহ কায়সারকে আবিষ্কার করা হবে। এতে শহীদুল্লাহ কায়সার চরিত্রে অভিনয় করছেন মোস্তফা মনওয়ার। শমী কায়সারের প্রযোজনায় ছবিটি পরিচালনা করছেন ওয়াহিদ তারেক।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments