রবিবার, ২১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবাজার বিশ্লেষণচাঙ্গা শেয়ারবাজার: ডিএসইতে লেনদেন কমলেও সিএসইতে বেড়েছে
spot_img
spot_img

চাঙ্গা শেয়ারবাজার: ডিএসইতে লেনদেন কমলেও সিএসইতে বেড়েছে

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: বেশ চাঙ্গা অবস্থায় দিন পার করছে দেশের উভয় শেয়ারবাজার। আজ সপ্তাহের প্রথম কার্যদিবসও সূচক বৃদ্ধির মাধ্যমে লেনদেন শেষ হয়েছে। তবে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দৈনিক লেনদেনের পরিমাণ কমেছে। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) দৈনিক লেনদেন বেড়েছে।

জানা যায়, আজ ৯ মে ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৭১ শতাংশ বা ৩৯.৬৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৬৪৫.৬৯ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৯.৩১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ২৬১.৪৯ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ২৮.৩১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১৬৬ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৬৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৭৬টির, কমেছে ১২৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৩টির। সারাদিনে ডিএসইতে ৪৫ কোটি ৯১ লাখ ৫৮ হাজার ৮৬০টি শেয়ার ২ লাখ ২৭ হাজার ৮৬৩ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ১ হাজার ৩৫২ কোটি ৩ লাখ ৯৩ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ৬ মে ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৩১ শতাংশ বা ১৭.১৯ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ৫ হাজার ৬০৬.০২ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২.২৬ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১ হাজার ২৫২.১৯ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ৫.১৮ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ২ হাজার ১৩৭.২৯ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৬০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ১৮০টির, কমে ১২০টির এবং অপরিবর্তিত রয় ৬০টির। সারাদিনে ডিএসইতে ৫০ কোটি ৩৯ লাখ ২৮ হাজার ৩৯৪টি শেয়ার ২ লাখ ৩৪ হাজার ৩৮৮ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ১ হাজার ৪৮৬ কোটি ২৬ লাখ ৮৯ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন কমেছে ১৩৪ কোটি ২২ লাখ ৯৬ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.৭৫ শতাংশ বা ১২২.২৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৬ হাজার ৩৩১.১৭ পয়েন্টে। এছাড়া সিএসসিএক্স ০.৭৫ শতাংশ বা ৭৩.৪১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৯ হাজার ৮৪৮.৩৭ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৭৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৪১টির, কমেছে ৯৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৭টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ৬৬ কোটি ৩৬ লাখ ৯২ হাজার ৭৯২ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৫৬ কোটি ৯৪ লাখ ৫৬ হাজার ৮১৪ টাকা। সে হিসেবে লেনদেন বেড়েছে ৯ কোটি ৪২ লাখ ৩৫ হাজার ৯৭৮ টাকা।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম এইচ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments