রবিবার, ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeভিন্নস্বাদের খবরচাট বানানোর তিন রেসিপি
spot_img
spot_img

চাট বানানোর তিন রেসিপি

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: স্বাস্থ্যকর খাবার তালিকায় অনেকেই চাট আইটেম খুব পছন্দ করেন। কিন্তু কি দিয়ে কি করবেন তা বুঝে উঠতে পারেননা। তাছাড়াও শীতে চাট আইটেম হলে সন্ধ্যাটাই যেনো জমে উঠে। তাই এই শীতে চাট আইটেম উপভোগ করতে রইলো তিন রেসিপি।

ফুচকা চাট বানানোর পদ্ধতি:

  • উপকরণ- ১০ টি ফুচকা, ২ টেবিল চামচ ধনেপাতার চাটনি, ২ টেবিল চামচ তেঁতুল এর চাটনি, ১/২ কাপ ছোলা সেদ্ধ, ১ টা আলু সেদ্ধ, ১/২ কাপ দই, ১/২ কাপ ভুজিয়া, ১/২ চা চামচ চাট মশলা এবং ১/২ চা চামচ মরিচ গুঁড়ো।
  • তৈরির পদ্ধতি- ফুচকা ভেজে মাঝখানে ভেঙে নিয়ে আলু সেদ্ধ, ছোলা সেদ্ধ, চাট মশলা ও মরিচ গুঁড়ো একসাথে মেখে নিতে হবে। তারপর ফুচকার ভেতরে একে একে ছোলা আলু মিশ্রণ ভরতে হবে। এবার দই দিয়ে তেঁতুল চাটনি, ধনেপাতার চাটনি, চাট মশলা আর ওপর থেকে ভুজিয়া দিতে হবে। তৈরি হয়ে গেলো ফুচকা চাট।

বাদাম চাট বানানোর পদ্ধতি:

  • উপকরণ- ৫০ গ্রাম চিনা বাদাম, ১ কাপ সেদ্ধ এবং কাটা আলু, ১/২ কাপ কাটা পেঁয়াজ, ১/৪ কাপ কাটা ধনে পাতা, চাট মসলা, ১/২ চামচ আমচুর পাউডার, লালমরিচ গুঁড়ো, কাঁচা মরিচ, লবন এবং লেবুর রস।
  • প্রণালী- একটি বাটিতে চিনা বাদাম, কাটা আলু, পেঁয়াজ, ধনে পাতা, কাঁচা মরিচ এবং আমচুর পাউডার যোগ করুন। স্বাদ অনুযায়ী লবণ, লালমরিচ গুঁড়ো এবং চাট মসলা যোগ করুন। মিশ্রণের উপর কিছু লেবুর রস দিয়ে সবকিছু একসাথে আলতো করে টস করে নিন। বাদাম চাট পরিবেশনের জন্য প্রস্তুত।

সুইট কর্ন চাট বানানোর পদ্ধতি:

  • উপকরণ- ৫০ গ্রাম সেদ্ধ সুইট কর্ন, ১/২ কাপ কাটা পেঁয়াজ, চাট মসলা, ১/২ চামচ আমচুর পাউডার, লাল মরিচের গুঁড়ো, কাঁচা মরিচ, লবন, লেবুর রস এবং ১ চা চামচ বাটার।
  • যেভাবে তৈরি করবেন- একটি বাটিতে সেদ্ধ সুইট কর্ন, কাটা পেঁয়াজ, কাঁচা মরিচ এবং আমচুর পাউডার যোগ করুন। স্বাদ অনুযায়ী লবণ, লাল মরিচের গুঁড়ো এবং চাট মসলা যোগ করুন। মিশ্রণের উপর কিছু লেবুর রস ও বাটার দিয়ে দিন। সবকিছু একসাথে আলতো করে টস করুন। ইচ্ছা হলে আরও কিছু চাট মসলা এবং লেবুর রস যোগ করতে পারেন। তৈরি হয়ে গেলো সুস্বাদু সুইট কর্ন চাট।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments