ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক উত্থানের মধ্যে দিয়ে লেনদেন চলছে। এদিন লেনদেনের সময় বিক্রেতা সংকটে পড়েছে পুঁজিবাজারের তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের চার কোম্পানি। বিক্রেতা সংকটে হল্টেড হয়েছে সবগুলো কোম্পানি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে- জুট স্পিনার্স, সোনারগাঁ টেক্সটাইল, ইউনিয়ন ক্যাপিটাল এবং সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
জুট স্পিনার্স: সর্বশেষ শেয়ার লেনদেন হয়েছে ১৯০ টাকা ৭০ পয়সায়। আজ শেয়ারটির দর ১৭ টাকা ৩০ পয়সা বা ৯.৯৮ শতাংশ বেড়েছে।
সোনারগাঁ টেক্সটাইল: সর্বশেষ শেয়ার লেনদেন হয়েছে ৬০ টাকায়। আজ শেয়ারটির দর ৫ টাকা ৪০ পয়সা বা ৯.৮৯ শতাংশ বেড়েছে।
ইউনিয়ন ক্যাপিটাল: সর্বশেষ শেয়ার লেনদেন হয়েছে ১১ টাকা ২০ পয়সায়। আজ শেয়ারটির দর ১ টাকা বা ৯.৮০ শতাংশ বেড়েছে।
সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ: সর্বশেষ শেয়ার লেনদেন হয়েছে ৬৫১ টাকা ৪০ পয়সায়। আজ শেয়ারটির দর ৪৫ টাকা ৪০ পয়সা বা ৭.৪৯ শতাংশ বেড়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.


































Recent Comments