বৃহস্পতিবার, ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদচার প্রতিষ্ঠানের ডিভিডেন্ড ঘোষণা
spot_img
spot_img

চার প্রতিষ্ঠানের ডিভিডেন্ড ঘোষণা

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: সপ্তাহজুড়ে পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের ৪ প্রতিষ্ঠান ডিভিডেন্ড ঘোষণা করেছে। প্রতিষ্ঠানগুলো গত ৩০ জুন, ২০২২ সমাপ্ত অর্থবছরে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ ডিভিডেন্ড ঘোষণা করেছে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে-

এপেক্স উইভিং অ্যান্ড ফিনিশিং মিলস: গত ৩০ জুন, ২০২২ তারিখে সমাপ্ত হিসাববছরের শেয়ারহোল্ডারদের জন্য নো ডিভিডেন্ড ঘোষণা করেছে কোম্পানিটি।

সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (ইপিএস) হয়েছে ১.৭৭ টাকা। আগের বছর লোকসান হয়েছিল ৪.৫২ টাকা।

আগামী ৩১ ডিসেম্বর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। কোম্পানিটির রেকর্ড ডেট ২০ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে।

গ্লোবাল হেভি কেমিক্যালস: গত ৩০ জুন, ২০২২ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করা হয়েছে।

কোম্পানিটি আলোচ্য হিসাব বছরের শেয়ারহোল্ডারদের জন্য ২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এ থেকে পরিচালকরা কিছু পাবেন না। সোমবার (২৮ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়।

সমাপ্ত হিসাববছরে কোম্পানির শেয়ার প্রতি লোকসান হয়েছে ১ টাকা ৫৭ পয়সা। যা আগের বছর একই সময়ে আয় ছিলো ৩৪ পয়সা।

গত ৩০ জুন, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ৫৩ টাকা ৬৮ পয়সা।

আগামী ৩১ ডিসেম্বর কোম্পানির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৮ ডিসেম্বর, ২০২২।

সমতা লেদার কমপ্লেক্স: গত ৩০ জুন, ২০২২ তারিখে সমাপ্ত হিসাববছরের শেয়ারহোল্ডারদের জন্য নো ডিভিডেন্ড ঘোষণা করেছে কোম্পানিটি।

সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (ইপিএস) হয়েছে ০.০৬ পয়সা। আগের বছর আয় হয়েছিল ১০ পয়সা।

আগামী ২৯ ডিসেম্বর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। কোম্পানিটির রেকর্ড ডেট ১৫ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে।

আইবিবিএল সেকেন্ড পারপেচ্যুয়াল মুদারাবা বন্ড: প্রতিষ্ঠানটির ৩১ ডিসেম্বর, ২০২২ সমাপ্ত বছরে বিনিয়োগকারীদের প্রাপ্য লভ্যাংশ (রিটার্ন) ঘোষণা করা হয়েছে।

আলোচ্য সময়ের জন্য এর বিনিয়োগকারীরা ৭.৮৭ শতাংশ হারে রিটার্ন তথা মুনাফা পাবেন। ২৭ নভেম্বর অনুষ্ঠিত বন্ডের ট্রাস্টি কমিটির সভায় প্রথম বছরে সমাপ্ত সময়ের রিটার্ন অনুমোদন করা হয়েছে।

উল্লেখ্য, মুনাফা প্রাপ্তির জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৮ ডিসেম্বর।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম এইচ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments