বুধবার, ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeভিন্নস্বাদের খবরচিংড়ির ফুলোটি :রেসিপি
spot_img
spot_img

চিংড়ির ফুলোটি :রেসিপি

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: চিংড়ির ফুলোটি চট্টগ্রামের খাবার হিসেবে বেশ জনপ্রিয়।সেরা স্বাদের ফুল চিংড়ি কুচো চিংড়ির বড়া এই পদ্ধতিতে বানিয়ে নিন তৈরি হবে মুচমুচে স্বাদ হবে দুর্দান্ত। দেখে নিন রেসিপি

উপকরণ- মসুর ডাল আধা কাপ, ডিম ১টি, ছোট চিংড়ি আধা কেজি, পেঁয়াজকুচি আধা কাপ, আদা ২ ইঞ্চি, রসুন ২টি, কাঁচা মরিচ ৭-৮টি, ধনেগুঁড়া ২ চা-চামচ, জিরাগুঁড়া ২ চা-চামচ, গরম মসলাগুঁড়া ২ চা-চামচ, ধনেপাতা দুই মুঠ, লবণ পরিমাণমতো, তেল ভাজার জন্য।

প্রণালী- মসুর ডাল কিছুক্ষণ ভিজিয়ে রাখুন। এরপর ধুয়ে নিতে হবে। ডিম ছাড়া বাকি সব উপকরণ শিলপাটায় পিষে নিন। মেশানো উপকরণের সঙ্গে ডিম আর লবণ দিয়ে মেখে নিন। বড়ার মতো ডুবোতেলে ভেজে নিতে হবে। গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।

ফুলোটির ভর্তার উপকরণ- বেসনের ফুলোটি ২৫০ গ্রাম, পেঁয়াজকুচি আধা কাপ, কাঁচা মরিচের কুচি প্রয়োজনমতো, টমেটোকুচি ২-৩টি, ধনেপাতার কুচি দুই মুঠ, শর্ষের তেল ২ টেবিল চামচ, লবণ পরিমাণমতো, বালাচাও ২-৩ টেবিল চামচ, লেবুর রস ১-২ টুকরা।

প্রণালী- ফুলোটিগুলো সাবধানে ধুয়ে নিতে হবে, যেন পানি বেশি চুষে না নেয়। তারপর হাত দিয়ে আধভাঙা করে ভেঙে নিন। পেঁয়াজ, কাঁচা মরিচ, টমেটো, ধনেপাতা, তেল ও লবণ দিয়ে কচলে মেখে নিতে হবে। এরপর বালাচাও এবং আধা ভাঙা ফুলোটি দিয়ে দিন। আলতো হাতে মেখে নিতে হবে। এই ভর্তায় লেবুর রস দেওয়া যায়। গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments