মঙ্গলবার, ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআন্তজার্তিকচীনে ভবনে অগ্নিকাণ্ডে নিহত ২৫, আহত ৫১
spot_img
spot_img

চীনে ভবনে অগ্নিকাণ্ডে নিহত ২৫, আহত ৫১

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: চীনের উত্তরাঞ্চলের শানশি প্রদেশে আজ বৃহস্পতিবার একটি ভবনে অগ্নিকাণ্ডে ২৫ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত ৫১ জনকে হাসপাতালে পাঠানো হয়েছে। নের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভির বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

সিসিটিভি জানিয়েছে, আজ স্থানীয় সময় সকাল ৬টা ৫০ মিনিটে শানশি প্রদেশের লুলিয়াং শহরের লিশি জেলায় ইয়ংজু কয়লা কোম্পানির মালিকানাধীন একটি চারতলা ভবনে আগুন লাগে। এখন পর্যন্ত ২৫ জন নিহত হওয়ার খবর নিশ্চিত হওয়া গেছে এবং হতাহতের প্রকৃত সংখ্যা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

সিসিটিভি আরও জানিয়েছে, ওই ভবন থেকে ৬৩ জনকে উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে ৫১ জনকে লুলিয়াংয়ের একটি হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে। তবে আগুন লাগার কারণ সম্পর্কে তাৎক্ষণিক কিছু জানা যায়নি এবং এ বিষয়ে তদন্ত চলছে।

চীনে সাম্প্রতিক মাসগুলোতে খনিতে ধারাবাহিক দুর্ঘটনার কারণে কয়লা উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো তদন্তের অধীনে রয়েছে। নিরাপত্তা পরিদর্শনের জন্য খনির কাজ বন্ধ করে দেওয়ায় উৎপাদনে ভাটা পড়েছে।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments