শুক্রবার, ২১শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeস্বাস্থ্য বার্তাচুলের যত্নে সিরাম ব্যবহারের উপকারিতা
spot_img
spot_img

চুলের যত্নে সিরাম ব্যবহারের উপকারিতা

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: স্কিনকেয়ারের পাশাপাশি হেয়ার কেয়ারেও সিরামের ব্যবহার আছে। চুল উজ্জ্বল করতে সিরাম ব্যবহৃত হয়। অনেকে মনে করেন সিরাম ও তেল একই জিনিস। আসলে এই দুটো পণ্যে পার্থক্য রয়েছে। এমনটা স্বাভাবিক কারণ চুলের যত্নে দুটোর কাজ অনেকটাই এক। হেয়ার সিরাম মূলত সিলিকন বেইজড এক ধরণের তরল বিউটি প্রোডাক্ট। এই লিকুইডে অ্যামিনো অ্যাসিড ও সিরামাইড যুক্ত করা হয়। ঠাণ্ডা আবহাওয়া, সূর্যের তাপ ও হিট স্টাইলিং করা হয় যেসব চুলে সেসব চুলে শুষ্কতা ও নানা সমস্যা দেখা দিতে পারে। মূলত শুষ্কতা ও চুলের সমস্যা দূর করে ঔজ্জ্বল্য ফিরিয়ে আনার কাজ করে সিরাম। সিরাম ব্যবহারে অল্পদিনেই ফলাফল পাওয়া যায়। কিন্তু সিরাম ব্যবহারের ক্ষেত্রে আছে কিছু করনীয়। আজ আমরা সে সম্পর্কে জানবো।

ব্যবহারের জন্য  প্রতিদিন সিলিকন বেইজড সিরাম ব্যবহার করার প্রয়োজন নেই। এতে চুলে বিল্ডাপ হয়ে ক্ষতি হতে পারে। চুলের দৈর্ঘ্যের উপর নির্ভর করে ৩/৪ ফোঁটা সিরাম ব্যবহার করুন। আপনার চুলের ধরন ও সমস্যা অনুযায়ী সিরাম বেছে নিতে হবে। চুল লম্বা করতে হেয়ার গ্রোথ সিরাম এবং চুল নরম করতে অ্যান্টি ফ্রিজ সিরাম বেছে নিতে হবে। সিরাম ব্যবহারের আগে চুল ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। এক্ষেত্রে চুল শ্যাম্পু করে নেওয়া ভাল।

ব্যবহারের নিয়ম- প্রথমে হাতের তালুতে কয়েক ফোঁটা সিরাম নিন। তারপর দুই হাতে ভালো করে ঘষুন। এবার হাত দিয়ে সম্পূর্ণ চুলে মাসাজ করে নিতে হবে। সিরাম ব্যবহারের পর অপেক্ষা না করে চুল ভালোমত আঁচড়ে নিন। ব্লো ড্রাই ব্যবহার করে চুল স্ট্রেইট করে নিন।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments