শুক্রবার, ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeভিন্নস্বাদের খবরচুল পড়া কমাতে ঘরেই তৈরি করুন পেঁয়াজের তেল
spot_img
spot_img

চুল পড়া কমাতে ঘরেই তৈরি করুন পেঁয়াজের তেল

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: পেঁয়াজের তেল মাথার ত্বকের পিএইচের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। পেঁয়াজে থাকা সালফার চুলের গোড়া মজবুত করে। নতুন চুল গজাতেও সাহায্য করে। অ্যান্টিঅক্সিড্যান্টে ভরপুর এই তেল চুলের উজ্জ্বলতা বাড়ায়। চুল রুক্ষ হতে দেয় না। নিয়মিত পেঁয়াজের তেল ব্যবহার করলে মাথার ত্বকে রক্ত সঞ্চালন বাড়ে। অকালে চুল পাকার সমস্যা থেকেও মুক্তি পাওয়া যায়। পেঁয়াজের তেল ব্যাকটেরিয়ার সংক্রমণের বিরুদ্ধে কাজ করে। এই তেল মাথার ত্বকের ব্যাকটেরিয়ার সংক্রমণ, খুশকি ও চুলকানি কমাতে সহায়তা করে। পেঁয়াজের তেল চুল সুস্থ, মজবুত, জটমুক্ত ও মসৃণ করতে সাহায্য করে। এই তেল বানিয়ে নিন ঘরেই।

উপকরণ-
২টি বড় মাপের পেঁয়াজ, ২ চা চামচ মেথি বীজ, ২০০ মিলিলিটার নারকেল তেল বা তিসির তেল।

প্রণালী-
একটি পেঁয়াজ সেঁচে কিংবা ব্লেন্ডারে ব্লেন্ড করে তা ছেকে রস বের করে নিন। আরেকটি পেঁয়াজ কুচি কুচি করে রাখুন। একটি মিক্সারে পেঁয়াজ কুচি ও মেথি বীজ দিয়ে একসঙ্গে পিষে নিন। পাত্রে নারকেলের তেল বা তিসির তেল গরম করুন। তার সঙ্গে মিশিয়ে দিন পেঁয়াজের রস এবং পেঁয়াজ-মেথির পেস্ট। ভালো করে নাড়তে থাকুন। মিশ্রণটি ২০ মিনিট ফোটাতে হবে যেন সেটি ঘন হয়। এরপর চুলা বন্ধ করে দিন এবং তেল ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করুন।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments