বুধবার, ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeস্বাস্থ্য বার্তাচুল পাকা রোধের সহজ উপায়
spot_img
spot_img

চুল পাকা রোধের সহজ উপায়

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: সুন্দর ঝলমলে কালো চুল কে না চায় বলুন। তবে আধুনিক জীবনযাত্রায় খুব অল্প বয়সেই চুলে পাক ধরার প্রবণতা দেখা যায়। অতিরিক্ত মানসিক চাপ, ধূমপান, শরীরের ভিটামিন বি ১২-এর অভাব, বংশগতভাবে বা থাইরয়েড হরমোনের ঘাটতিসহ নানা কারণে চুল সাদা হয়ে পারে।বিশেষজ্ঞদের মতে, খাদ্যাভ্যাস পরিবর্তন হতে পারে সহজ উপায়।

যে কারণেই হোক না কেন অকালে চুল পেকে গেলে সেটি মানুষের মনের উপর অনেকখানি প্রভাব ফেলে। অবসাদ, আত্মবিশ্বাসের অভাবও তৈরি হতে পারে এতে করে। পাকা চুল ঢাকতে অনেকেই ব্যবহার নানারকম রাসায়নিক উপাদানসমৃদ্ধ প্রসাধনী ব্যবহার চুল ও ত্বকের ক্ষতি করে থাকেন। আপনি কি জানেন খুব সহজেই এই সমস্যার সমাধান হতে পারে আপনার খাদ্যাভ্যাসে একটু পরিবর্তন আনলেই।  বিশেষজ্ঞদের মতে, খাদ্যতালিকায় এমন খাবার রাখতে হবে যা হতে পারে এ সমস্যার সমাধান। রোজ সকালে গুড়ের সঙ্গে কয়েক দানা মেথি মিশিয়ে খেয়ে নিন। এতে আপনার পাকা চুলের সমস্যা দূর হবে। কালো তিল চুলের জন্যে বেশ উপকারী। চুল কালো রাখতে কালো তিলের জুড়ি নেই। সপ্তাহে একদিন অন্তর অন্তর এক চামচ কালো তিল খেলে পাকা চুলের সমস্যা থেকে মুক্তি পাবেন। অকালে চুল পাকা রোধ করতে খেতে পারেন বাদাম। নিয়মিত বাদাম খাওয়ার পাশাপাশি বাদামের তেল চুলে মাখলে উপকার মিলবে।চুল সুন্দর ঘন কালো রাখতে গাজর খান। এতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন, পটাশিয়াম এবং বিটা ক্যারোটিন যা চুলের সৌন্দর্য ফিরিয়ে আনতে বেশ উপকারী। তাই রোজ অর্ধেক গ্লাস গাজরের রস পানে পাকা চুলের সমস্যার থেকে মুক্তি পেতে পারেন। সকালে ঘুম থেকে উঠে খালি পেটে ছোলা খান। এতে রয়েছে বি১২ ও ফলিক অ্যাসিড। যা আপনার সুস্বাস্থ্যের পাশাপাশি নিশ্চিত করবে সুন্দর কালো চুল।

উল্লেখ্য, ডায়াবেটিসের সমস্যা থাকলে গুড় না  খাওয়াই ভালো। প্রয়োজনে ডাক্তারের পরামর্শ নিন।

 

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments