রবিবার, ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
HomeUncategorizedচেক নগদায়নে শেয়ার ক্রয়াদেশ ইস্যুতে বিনিয়োগকারীদের চিঠি
spot_img
spot_img

চেক নগদায়নে শেয়ার ক্রয়াদেশ ইস্যুতে বিনিয়োগকারীদের চিঠি

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: সিকিউরিটিজ ক্রয়ের ক্ষেত্রে বিনিয়োগকারীদের জমাকৃত চেক নগদায়ন না হওয়া পর্যন্ত শেয়ার কেনা যাবে না এমন নির্দেশনা প্রত্যাহারের দাবিতে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) চিঠি দিয়েছে বিনিয়োগকারীরা। আজ মঙ্গলবার (১৮ অক্টোবর) দুপুরে  এ সংক্রান্ত একটি চিঠি বিএসইসির চেয়ারম্যান বরাবর পাঠিয়েছে বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক কাজী আব্দুর রাজ্জাক।

বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের চিঠিতে উল্লেখ করা হয়, আপনার কমিশন দায়িত্ব গ্রহনের পর বিভিন্ন সিদ্ধান্ত গ্রহনের ফলে বাজারে স্থিতিশীলতা ফিরতে শুরু করেছে। ক্ষতিগ্রস্থ বিনিয়োগকারীরা কিছুটা আশার আলো দেখতে পেয়েছিল। কিন্তু বৈশিক বিভিন্ন সমস্যার কারণে বাজারে অস্থিরতা তৈরি হয়েছে, যা বর্তমানে বহাল রয়েছে। বাজারে আস্থা ফিরিয়ে আনতে আমাদের দাবির মুখে বিএসইসি ফ্লোর প্রাইজ নির্ধারণ করে দিয়েছে। এতে সাধারণ বিনিয়োগকারীরা চরম ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছে। আস্থা ফিরলেও সম্প্রতি বিএসইসি এর নির্দেশ ক্রমে ঢাকা স্টক এক্সচেঞ্জ শেয়ার ক্রয়ের ক্ষেত্রে বিনিয়োগকারীদের দেওয়া চেক নগদায়ন না হওয়া পর্যন্ত শেয়ার ক্রয় করা যাবে না বলে ব্রোকারেজ হাউসগুলোকে নির্দেশনা দিয়েছে।

এই নির্দেশনার পরের দিন থেকে পুঁজিবাজারে নেতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে। বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে এবং বাজারে ধারাবাহিক পতন হওয়ায় চরম অস্থিরতা বিরাজ করেছে।

উল্লেখ্য যে, ২০১০ সালের ৬ই ডিসেম্বর এ নির্দেশনাটি তৎকালিন কমিশন জারি করেছিল। এর পরের দিন থেকেই বাজারে অব্যাহত মহাপতন শুরু হলে তত্ত্বকালীন কমিশন ২০১০ সালের ৮ই ডিসেম্বর তা প্রত্যাহার করে নিয়েছিলেন। বর্তমানে পুঁজিবাজারে পুনঃরায় এই নির্দেশনা জারির ফলে বাজারে সাধারণ বিনিয়োগকারীরা সবচেয়ে বেশী ক্ষতির মধ্যে পড়বে বলে আমরা আশঙ্কা করছি। তাই সাধারণ বিনিয়োগকারীদের ক্ষতির কথা বিবেচনা করে চেক নগদায়নের পর শেয়ার ক্রয়াদেশ দেওয়ার নির্দেশনা প্রত্যাহার করার জন্য জোড় দাবি জানাচ্ছি। চেক প্রদানের মাধ্যমে শেয়ার ক্রয়ে করে কোন ব্যাক্তি বা ব্রোকারেজ হাউস যদি কোন অনিয়মে জড়িয়ে পড়ে তবে তাকে শাস্তি দেওয়া হোক। কিন্তু যে আইনের কারণে পুঁজিবাজারের ক্ষতি হবে সেই আইন বাতিল করতে বিনিয়োকারীদের স্বার্থে আপনার সু-মর্জি কামনা করছি। অতএব, সাধারণ বিনিয়োগকারীদের ক্ষতির কথা বিবেচনা করে একটি স্থিতিশীল পুঁজিবাজার গড়ার লক্ষে উক্ত নির্দেশনা প্রত্যাহার করে নিতে আপনার মর্জি হয়।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম এইচ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments