রবিবার, ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআজকের সংবাদজাতির পিতার প্রতিকৃতিতে ডিএসইর নতুন ব্যবস্থাপনা পরিচালকের শ্রদ্ধা
spot_img
spot_img

জাতির পিতার প্রতিকৃতিতে ডিএসইর নতুন ব্যবস্থাপনা পরিচালকের শ্রদ্ধা

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) নতুন ব্যবস্থাপনা পরিচালক ড. এটিএম তারিকুজ্জামান, সিপিএ। আজ (১৭ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগদান করেন ড. এটিএম তারিকুজ্জামান। যোগদানের পর তিনি একই দিনে বিকেল ৩ টায় ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেন।

পুষ্পার্ঘ্য অর্পন শেষে তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি যাদুঘর পরিদর্শন করেন এবং বঙ্গবন্ধু ভবনে রক্ষিত মন্তব্য খাতায় স্বাক্ষর করেন।

এ সময় তাঁর সাথে ছিলেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের নির্বাহী পরিচালক মোঃ আনোয়ারুল ইসলাম, মোঃ আশরাফুল ইসলাম, পরিচালক মোঃ মনসুর রহমান, অতিরিক্ত পরিচালক আবুল কালাম আজাদ, ডিএসই’র প্রধান আর্থিক কর্মকর্তা এ.জি.এম সাত্বিক আহমেদ শাহ, সিনিয়র জেনারেল ম্যানেজার ও কোম্পানি সচিব মোহাম্মদ আসাদুর রহমান, এফসিএস সহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘরের জনসংযোগ কর্মকর্তা নারায়ন চন্দ্র দাস ও গাইড আলাউদ্দিন সাগর।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments