রবিবার, ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeঅন্যান্যজাতীয় চাঁদ দেখা কমিটির সভা আজ শনিবার
spot_img
spot_img

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা আজ শনিবার

ডেইলি শেয়ারবাজার ডেস্ক ১৪৪৮ হিজরি সনের পবিত্র রবিউস সানি মাসের তারিখ নির্ধারণে সভা ডেকেছে জাতীয় চাঁদ দেখা কমিটি। শনিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররম সভাকক্ষে ওই বৈঠক অনুষ্ঠিত হবে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ শাখা থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, পবিত্র রবিউস সানি মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা এবং এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণে শনিবার সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে (বাদ মাগরিব) ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে। ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ এতে সভাপতিত্ব করবেন।

উল্লেখ্য, শনিবার দেশের আকাশে চাঁদ দেখা গেলে ওইদিন পবিত্র রবিউল আউয়াল মাসের ২৯ দিন পূর্ণ হবে এবং রোববার (১৩ সেপ্টেম্বর) থেকে পবিত্র রবিউস সানি মাস গণনা শুরু হবে। তবে ওইদিন চাঁদ দেখা না গেলে রোববার রবিউল আউয়াল মাসের ৩০ দিন পূর্ণ হবে এবং সোমবার থেকে পবিত্র রবিউস সানি মাস গণনা শুরু হবে।

ডেইলি শেয়ারবাজার ডটকম

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments