সোমবার, ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআজকের সংবাদজাতীয় সংসদে পুঁজিবাজার বাঁচানোর অনুরোধ অর্থমন্ত্রীকে
spot_img
spot_img

জাতীয় সংসদে পুঁজিবাজার বাঁচানোর অনুরোধ অর্থমন্ত্রীকে

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: এবার জাতীয় সংসদে দেশের  পুঁজিবাজারকে বাঁচানোর জন্য একজন সংসদ সদস্য সোহরাব উদ্দিন অনুরোধ করেছেন। তিনি বলেছেন, কিছু পরিচিত মুখ পুঁজিবাজার থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে নিয়ে গেছে। এর মাধ্যমে বাজারটিকে খুবই সংকটাপন্ন অবস্থায় নিয়ে গেছে। এই পরিস্থিতিতে পুঁজিবাজারকে বাঁচানোর জন্য তিনি অনুরোধ করেছেন সোহরাব উদ্দিন।

জাতীয় সংসদ সদস্য সোহরাব উদ্দিন বলেন, দেশের অর্থনীতির দর্পণ হচ্ছে পুঁজিবাজার। তবে আজকে এই বাজার খুবই সংকটাপন্ন। বাজারটিতে কিছু ব্যক্তিবিশেষ বিনিয়োগকারীর জন্য ক্ষুদ্ররা টিকতে পারেনি। ওইসব ব্যক্তিবিশেষেরা প্রতারণার জন্য বাজারে আসে। তারা হাজার হাজার কোটি টাকা লুটপাট করে নিয়ে চলে গেছে। যারা পুঁজিবাজারকে ধংস করে দিয়েছে।

স্বতন্ত্র এই সংসদ সদস্য অভিযোগ করে বলেন, পুঁজিবাজারকে ধংস করেছে যারা, তারা পরিচিত মুখ। এরা বারবার আসে এবং কোটি কোটি টাকা লুটপাট করে নিয়ে চলে যায়। সুতরাং আমাদেরকে পুঁজিবাজার নিয়ে ভাবতে হবে। এমন পরিস্থিতিতে অর্থমন্ত্রীকে পুঁজিবাজার বাঁচানোর জন্য অনুরোধ করেছেন তিনি। এর মাধ্যমে ক্ষুদ্র বিনিয়োগকারীদেরকেও রক্ষা করার অনুরোধ করেছেন।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments