শনিবার, ২২শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনজামিন পেলেন আল্লু অর্জুন
spot_img
spot_img

জামিন পেলেন আল্লু অর্জুন

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ভারতের দক্ষিণী সিনেমার সুপারস্টার আল্লু অর্জুনকে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন তেলেঙ্গানা হাইকোর্ট। শুক্রবার (১৩ ডিসেম্বর) সকালে হায়দরাবাদের জুবিলি হিলসের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে চিক্কাদপল্লী থানার পুলিশ।

জানা গেছে, গত ৪ ডিসেম্বর হায়দরাবাদে ‘পুষ্পা টু’ সিনেমার প্রিমিয়ারে পদদলিত হয়ে এক নারীর মৃত্যু ঘটে। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন আল্লু অর্জুন। তার উপস্থিতিতে ভক্তদের ভিড় সামলাতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত নারীর স্বামী ১১ ডিসেম্বর থানায় অভিযোগ দায়ের করেন। এই অভিযোগের ভিত্তিতে শুক্রবার সকালে আল্লু অর্জুনকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে চিক্কাদপল্লী থানায় নিয়ে যাওয়ার পর নিম্ন আদালতে হাজির করা হয়। আদালত ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। আদালতের রায়ের পর আল্লু অর্জুনের পক্ষ থেকে হাইকোর্টে আবেদন করা হয়। সন্ধ্যায় তেলেঙ্গানা হাইকোর্ট অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেন।

‘পুষ্পা টু’ প্রিমিয়ারের ঘটনায় পদদলিত হয়ে এক নারীর মৃত্যু ও বেশ কয়েকজন আহত হন। অভিযোগের প্রেক্ষিতে অভিনেতা ও তার দেহরক্ষীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। এ ঘটনায় আল্লু অর্জুনের দেহরক্ষীকেও গ্রেপ্তার করেছে পুলিশ।

আল্লু অর্জুন এর আগেও হাইকোর্টে মামলা খারিজের আবেদন করেছিলেন। তার আইনজীবীরা মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত গ্রেপ্তারসহ সব কার্যক্রম স্থগিতের অনুরোধ করেন। তবে শুক্রবার সকালে তার গ্রেপ্তারের পর সেন্ট্রাল জেলে পাঠানো হয়।

এক সূত্রে জানা গেছে, থানায় জবানবন্দি দেওয়ার পর অভিনেতাকে মেডিকেল চেকআপের জন্য হাসপাতালে নেওয়া হয়। আইনজীবীরা আশা করছেন, আগামী দিনে মামলাটি নিষ্পত্তি হবে।

উল্লেখ, নন্দিত অভিনেতার জামিন পাওয়ার খবরে স্বস্তি পেয়েছেন তার ভক্তরা। তবে এই মামলার চূড়ান্ত রায় কী হয়, তা সময়ই বলে দেবে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments