ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি জিবিবি পাওয়ার লিমিটেড গত ৩০ জুন, ২০২০ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এর আগে কোম্পানিটি ৫ শতাংশ অন্তর্বর্তীকালীন ডিভিডেন্ড দিয়েছিল। তাই বছর শেষে কোম্পানিটির ডিভিডেন্ডের পরিমাণ ১০ শতাংশে দাঁড়িয়েছে।কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

সর্বশেষ বছরে কোম্পানির শেয়ার প্রতি আয় হয়েছে ১.১৪ টাকা। আগের বছর আয় ছিল ০.৭৬ টাকা।
সর্বশেষ বছরে কোম্পানির শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ছিল ১.৪১ টাকা।
গত ৩০ জুন, ২০২০ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৯.৯৩ টাকা।
কোম্পানিটি ১৩তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৩ ডিসেম্বর সকাল ১১টায় ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। কোম্পানি রেকর্ড তারিখ নির্ধারণ করেছে ৬ ডিসেম্বর।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম


































Recent Comments