শুক্রবার, ১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনজীবনের 'পাগলা হাওয়া'
spot_img
spot_img

জীবনের ‘পাগলা হাওয়া’

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: তিনি ফিমেল নাটকের ‘লাবু কমিশনার’ অথবা ব্যাচেলর পয়েন্টের ‘বোরহান ভাই।’ শরাফ আহমেদ জীবন এবার আসছেন একেবারে নতুন চরিত্রে। নতুন একটি ধারাবাহিকে দেখা যাবে তাকে। ডিজিটাল অপসংস্কৃতি একটা সময় শুধু শহরকেন্দ্রিক ছিল। কিন্তু সময়ের বিবর্তনে এখন সে তার গন্ডি পেরিয়ে ছুঁয়েছে গ্রাম। আবহমান গ্রামবাংলার সমাজব্যবস্থায় সংস্কৃতি এবং অপসংস্কৃতির মধ্যে বিদ্যমান দ্বন্দ্ব নিয়ে আমাদের দৈনন্দিন জীবনে ঘটে নানা রকম মজার ঘটনা। এই ঘটনাগুলো নিয়েই নির্মিত হচ্ছে নাহিদ হাসনাতের রচনা ও পরিচালনায় ধারাবাহিক সিরিজ ‘পাগলা হাওয়া’।

অভিনয়ের পাশাপাশি এই সিরিজের ক্রিয়েটিভ প্রডিউসার হিসেবে যুক্ত আছেন প্রখ্যাত নির্মাতা ও অভিনেতা শরাফ আহমেদ জীবন। সিরিজটিতে ভিন্ন এক লুকে দেখা যাবে এই নির্মাতা ও অভিনেতাকে। এই ধরনের চরিত্রে তাকে আগে কোনো গল্পে দেখা যায়নি।

এ বিষয়ে জীবন বলেন, ‘এখানে একেবারে নতুন একটা চরিত্রে অভিনয় করতে যাচ্ছি। প্রথম দেখায় হয়তো কেউ আমাকে চিনতেই পারবে না। তবে চিনতে পারার পর থেকে মজা শুরু হবে। পুরো সিরিজটিতে আমার চরিত্র সময়ের কথা বলবে। সময়ের সঙ্গে যে পরিবর্তন তার ইতিবাচক বা নেতিবাচক বিষয়গুলো তুলে ধরবে।

শরাফ আহমেদ জীবন ছাড়াও আরও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন সাদ্দাম মাল, তানজিম হাসান অনিক, নুসরাত জাহান স্পৃহা, আবুল ফজল মোহাম্মদ ঋতু, মনা শামীম, জাবেদ গাজীসহ আরও অনেকে।

নির্মাণ শেষে খুব শিগগিরই গামা ফ্লিক্স ইউটিউব চ্যানেলে নাটকটি প্রচারিত হবে।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments