
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত জুট স্পিনার্স লিমিটেড চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি,২২- মার্চ,২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ১০.৮৩ টাকা। গত বছর একই সময়ে লোকসান হয়েছিল ১১.৫১ টাকা।
হিসাববছরের প্রথম তিন প্রান্তিক মিলিয়ে তথা ৯ মাসে (জুলাই’২১-মার্চ’২২) শেয়ার প্রতি লোকসান হয়েছে ৩২.৫০ টাকা। গত বছরের একই সময়ে লোকসান ছিল ৩৩.৮৩ টাকা।
শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য(এনএভিপিএস) হয়েছে ৪২৬.০৭ টাকা(নেগেটিভ)।গত বছরের একই সময়ে তা ছিল ৩৯৩.৫৭ টাকা(নেগেটিভ)।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম.




























Recent Comments