
বিএসইসির তথ্যমতে, আইপিওর মাধ্যমে কোম্পানিটি ৭৫ কোটি টাকা পুঁজিবাজার থেকে উত্তোলন করে যন্ত্রপাতি ও সরঞ্জাম ক্রয়, দালানকোটা নির্মান, ভূমি উন্নয়ন, ঋণ পরিশোধ এবং প্রাথমিক গণ প্রস্তাবের খরচ খাতে ব্যয় করবে। কোম্পানিটি ৩০ জুন ২০২০ তারিখে সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুযায়ী পুন:মূল্যায়ন ছাড়া নেট এ্যাসেট ভ্যালু (NAV With Revaluation) টাকা ২৭.৭৮ এবং পুন:মূল্যায়নসহ নেট এ্যাসেট ভ্যালু (NAV With Revaluation) টাকা ২৯.৯৯ এবং বিগত ৫ বছরের ভারিত গড় হারে শেয়ার প্রতি আয় (EPS) ২.৪২ টাকা।
উল্লেখ্য যে, কোম্পানিটির পরিশোধিত মূলধন ৯০ কোটি টাকা। জেএমআই হসপিটাল লিমিটেডের কাট অফ প্রাইসের ২০ শতাংশ ডিসকাউন্টে সাধারণ বিনিয়োগকারীর নিকট শেয়ার ইস্যু করবে এবং এখন থেকে ইস্যুয়ার কোম্পানি কোন ধরণের ইন্টার কোম্পানি লোন অনুমোদন করতে পারবে না।
আরো উল্লেখ্য যে, পুঁজিবাজারে তালিকাভুক্তির পূর্বে কোম্পানিটি কোন প্রকার লভ্যাংশ ঘোষণা, অনুমোদন বা বিতরণ করতে পারবে না মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়।
কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত রয়েছে জনতা ক্যাপিটাল এ্যান্ড ইনভেস্টম্যান্ট লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম এইচ
































Recent Comments