ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: ব্যবসা বহুমুখী করার সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি জেনেক্স ইনফোসিস লিমিটেড। কোম্পানিটি তার সহযোগী প্রতিষ্ঠান (Subsidiary Company) লজিনেক্স লিমিটেড এর মাধ্যমে ই-কমার্স ব্যবসায় লজিস্টিকস সেবা দেবে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, লজিনেক্স লিমিটেডের (Loginex Limited) পরিশোধিত মূলধন ১০ লাখ টাকা। জেনেক্স ইনফোসিস কোম্পানিটির ৭৫ শতাংশ শেয়ার ধারণ করবে।
আগামী বছরের গোড়াতে কোম্পানিটি ব্যবসা শুরু করবে। তাতে বছরে ১৫ কোটি টাকা রাজস্ব আসবে বলে আশা করছে কোম্পানি কর্তৃপক্ষ।
ডেইলি শেয়ারবাজার ডটকম/রর
































Recent Comments