বৃহস্পতিবার, ২৬শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনজেল থেকেই হুমকি সালমান খানকে
spot_img
spot_img

জেল থেকেই হুমকি সালমান খানকে

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: গত বছর হত্যার হুমকি পেয়েছিলেন বলিউড অভিনেতা সালমান খান। তারপর নিজের ও পরিবারের আত্মরক্ষার জন্য সব ব্যবস্থা করেছেন তিনি। এরই মাঝে জেল থেকেও সালমানকে হুমকি দিলেন গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই।

এবিপি নিউজের একটি বিশেষ শো রয়েছে। তাতে সাক্ষাৎকার দেন লরেন্স বিষ্ণোই। সালমান খানকে উদ্দেশ্য করে তিনি বলেন— ‘সালমান খানের প্রতি আমাদের সমাজের ক্ষোভ রয়েছে। সে আমাদের সমাজকে অপমান করেছে। এজন্য তার বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে। কিন্তু সালমান এখনো ক্ষমা চায়নি। সালমান খান যদি ক্ষমা না চায়, তবে তাকে তার ফল ভোগ করতে হবে; আমি কারো ওপর নির্ভর করি না।

ছোটবেলা থেকেই সালমানের প্রতি ক্ষুব্ধ লরেন্স। তা জানিয়ে তিনি বলেন, ‘ছোটবেলা থেকেই তার জন্য আমার মনে ক্ষোভ জমে আছে। খুব শিগগির অথবা পরে তার অহংকার ভেঙে দেওয়া হবে। আমাদের মন্দিরে গিয়ে তাকে ক্ষমা চাইতে হবে। আমাদের সমাজ যদি তাকে ক্ষমা করে দেয়, তবে আমার আর কিছু বলার নেই।

সালমান খানের বিরুদ্ধে বিরল প্রজাতির কৃষ্ণসার হরিণ হত্যার অভিযোগ রয়েছে। ভারতের বিষ্ণোই সম্প্রদায় এই হরিণকে ভক্তি করে। জানা গেছে, এই অভিনেতার বিরুদ্ধে অভিযোগ ওঠার পর থেকে তাকে শত্রু মনে করেন গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই, কারণ তিনিও বিষ্ণোই সম্প্রদায়ের একজন।

ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments