ডেইলি শেয়ারবাজার ডেস্ক: দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান সম্প্রতি ইরানি পরিচালকের একটি নতুন ছবিতে কাজ শুরু করেছেন। ছবিটির কাজ অনেকখানি এগিয়ে গেছে। ইরানি পরিচালক মুর্তজা অতাশ জমজম পরিচালিত ‘ফেরেশতে’ ছবিতে ঢাকার বিভিন্ন লোকেশনে শুটিং করছেন এই অভিনেত্রী। ছবিটির চিত্রনাট্য নিজেই লিখেছেন জমজম।

জানা যায়, বর্তমানে বাংলাদেশে ছবির শুটিং চলছে। টানা ২০ দিনের শুটিংয়ের প্রায় শেষ পর্যায় চলছে। সম্প্রতি ঢাকার কুয়েতি মসজিদ এলাকায় শুটিং করছেন জয়া। জমজমসহ আরও ৪ জন ইরানি কুলাকুশলী গত মার্চ থেকে বাংলাদেশে রয়েছেন। দীর্ঘ এই সময়ে তারা ঘুরে দেখেন ঢাকার বিভিন্ন এলাকা। এছাড়া ছবির একটি সিকোয়েন্সে বাংলা নববর্ষকেও ধারণ করা হয়। জয়া আহসান ছবিটির সেই অনুভূতি ব্যক্ত করতেই বলেছেন, ‘বাংলা ১৪২৯ সালের প্রথম দিন পুরনো অভিজ্ঞতা নতুন করে অনুভব করার সুযোগ হলো। দিনব্যাপী কাজ করলাম সেই চারুকলা, সেই রমনার বটমূল প্রান্তরে। কত বছর পর সেখানে যাওয়া, তাও নববর্ষকে বরণ করে নেওয়ার এই বিশেষ দিনে, আহা! অদ্ভুত ভালো লাগায় আচ্ছন্ন ছিলাম পুরোটা দিন। আর এই সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ ইরানি পরিচালক মুর্তজা অতাশ জমজম ও তার ইরানি ইউনিটকে। পুরো ইউনিটের সবাই মিলে আজ আমরা গায়ে জড়িয়েছিলাম বৈশাখী পোশাক। ভীষণ আনন্দে কেটেছে পুরোটা দিন। এই ইউনিটের সঙ্গে বিগত দুই সপ্তাহ ধরে কাজ করছি ফেরেশতে নামের চলচ্চিত্রে। ব্যস্ত তার কারণে এতদিন কিছুই জানাতে পারিনি। তবে আশা রাখি, সবকিছু গুছিয়ে খুব শিগগিরই আমরা এই চলচ্চিত্রের বাকি সব তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হবো’। ঈদের পরে ছবিটির মুক্তির তারিখ ঠিক করা হবে বলে জানান তিনি। ছবিতে জয়া আহসানের বিপরীতে অভিনয় করেছেন সুমন ফারুক। ইরানি এই চলচ্চিত্রকারের আরও একটি ছবিতে তিনি অনন্ত জলিলের সঙ্গে কাজ করছেন।
জয়া আহসানের সঙ্গে কাজ করার অভিজ্ঞতায় তিনি বলেন, জয়া আপা তো দেশের নিখুঁত এক অভিনেত্রী। তার সঙ্গে কাজ করেও অনেককিছু শিখতে পারি। এই টিমের ছবিটি এতটাই নান্দনিক ও মেসেজধর্মী, পুরো পরিবার নিয়ে দেখার মতো একটি ছবি। আশা করি ছবিটি রিলিজের পরেই সেই রেসপন্সটি আমরা পাবো।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.




























Recent Comments