রবিবার, ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআন্তজার্তিকটাকায় মিলবে যুক্তরাষ্ট্রের গোল্ডেন ভিসা
spot_img

টাকায় মিলবে যুক্তরাষ্ট্রের গোল্ডেন ভিসা

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: বিদেশিদের কাছে ৫০ লাখ ডলারের বিনিময়ে ‘গোল্ডকার্ড’ বিক্রি শুরু করেছে ট্রাম্প প্রশাসন। মার্কিন নাগরিকত্ব পাওয়ার প্রথম ধাপ হিসেবে এই কার্ড পাওয়ার জন্য আবেদন করতে পারেন যে কেউ। খবর- আলজাজিরা

প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার ঘোষণা দিয়েছেন, তাঁর পরিকল্পিত ৫০ লাখ ডলারের মার্কিন রেসিডেন্সি ভিসার জন্য একটি নতুন ওয়েবসাইট চালু করা হয়েছে। এখন থেকে ‘TrumpCard.gov’ ওয়েবসাইটে এই ‘গোল্ডেন ভিসা’র জন্য নাম নিবন্ধন করা যাবে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে ট্রাম্প লিখেছেন, হাজার হাজার মানুষ ফোন করছেন আর জানতে চাইছেন, কীভাবে তারা বিশ্বের সবচেয়ে মহান দেশ ও বাজারে প্রবেশের জন্য এই সুন্দর পথ বেছে নিতে পারবেন।

ট্রাম্প গত এপ্রিলে এয়ারফোর্স ওয়ানে বসে এই ভিসার কথা প্রথম প্রকাশ্যে আনেন। এয়ারফোর্স ওয়ানে বসে তাঁর মুখসহ একটি সোনালি রঙের প্রোটোটাইপ প্রদর্শন করেন। তিনি বলেছিলেন, এই বিশেষ অনুমতিপত্র ‘সম্ভবত দুই সপ্তাহের মধ্যেই’ পাওয়া যাবে।

অবশ্য এখনও এই ভিসা পাওয়া যাচ্ছে না। তবে বুধবার চালু হওয়া ওয়েবসাইটে আগ্রহী ব্যক্তিরা তাদের নাম, পছন্দের ভিসার ধরন ও ই-মেইল ঠিকানা জমা দিতে পারবেন। সেখানে লেখা রয়েছে ‘ট্রাম্পকার্ড আসছে’।

ট্রাম্প আগেই বলেছেন, এই নতুন ভিসা মূলত প্রচলিত গ্রিনকার্ডের একটি দামি সংস্করণ, যা ব্যবসায়ী ও কর্মসংস্থান সৃষ্টিকারীদের আকৃষ্ট করবে। এই ভিসা মার্কিন জাতীয় ঘাটতি কমাতেও সাহায্য করতে পারে বলে তিনি মন্তব্য করেন।

ট্রাম্পের এ ঘোষণা এমন এক সময়ে এল, যখন দেশে ব্যাপক হারে অভিবাসী ধরপাকড় চলছে, তাদের বহিষ্কার করা হচ্ছে। এটি নিয়ে যুক্তরাষ্ট্রে ব্যাপক প্রতিবাদ হচ্ছে। এসব নিয়ে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের মামলাও হয়েছে।

ট্রাম্প বলেছেন, এই বিশেষ কার্ড যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পাওয়ার ক্ষেত্রে একটি মূল্যবান পথ হতে পারে।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments