শুক্রবার, ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলালেভানদোভস্কির সঙ্গে বিরোধের জেরে পদত্যাগ করলেন পোল্যান্ড কোচ
spot_img
spot_img

লেভানদোভস্কির সঙ্গে বিরোধের জেরে পদত্যাগ করলেন পোল্যান্ড কোচ

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: রবার্ট লেভানদোভস্কির সঙ্গে বিরোধে জড়িয়েছিলেন পোল্যান্ডের কোচ মিখাল প্রোবিয়েজ। সম্প্রতি লেভানদোভস্কি ঘোষণা করেছিলেন, প্রোবিয়েজের অধীনে আর জাতীয় দলে খেলবেন না তিনি। অবশেষে জয়টা হলো বার্সেলোনার ফরোয়ার্ডেরই। বৃহস্পতিবার (১২ জুন) পদত্যাগ করেছেন পোল্যান্ড জাতীয় দলের কোচ মিখাল প্রোবিয়েজ।

পোলিশ ফুটবল ফেডারেশন থেকে প্রকাশিত এক বিবৃতিতে প্রোবিয়ার্জ বলেন, ‘বর্তমান পরিস্থিতিতে জাতীয় দলের ভালোর জন্যই আমি কোচের পদ থেকে সড়ে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। এই ভূমিকা পালন করা ছিল আমার পেশাগত স্বপ্নের পরিপূর্ণতা এবং আমার জীবনের সবচেয়ে বড় সম্মান।

সাম্প্রতিক আন্তর্জাতিক উইন্ডোতে পোল্যান্ড দলে ছিলেন না লেভানদোভস্কি। পোলিশ বার্তা সংস্থা পিএপি’র সূত্র মতে বার্সার এই ফরোয়ার্ডকে বিশ্রামে থাকতে বলা হয়েছিল। অধিনায়কের পদ থেকে সরিয়ে দেওয়ার কারণে কোচের ওপর অসন্তুষ্ট ছিলেন লেভানদোভস্কি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এই বার্সা তারকা লিখেছিলেন, ‘পুরো পরিস্থিতি বিবেচনায় কোচের ওপর থেকে আমার আস্থা চলে গেছে। সে যতদিন কোচের দায়িত্বে থাকবে ততদিন আমি পোল্যান্ড জাতীয় দলে না খেলার সিদ্ধান্ত নিয়েছি। আশা করছি বিশ্বের সেরা সমর্থকদের জন্য এখনো আমার জাতীয় দলে খেলার সুযোগ রয়েছে।

জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত ১৫৮ ম্যাচে ৮৫ গোল করে দেশের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা লেভানদোভস্কি। ক্লাব ক্যারিয়ারেও করেছেন প্রায় সাড়ে ছয়শত গোল, যা তাকে ইতিহাসের অন্যতম সেরা ফরোয়ার্ডের সম্মান এনে দিয়েছে।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments