ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: টানা দরপতনের মধ্যে দিয়ে দিন পার করছে শেয়ারবাজার। আজ সপ্তাহের তৃতীয় কার্যদিবসে বেশির শেয়ারের দরপতনের পাশাপাশি সূচকেও নেতিবাচক প্রভাব রয়েছে। তবে দৈনিক লেনদেনের পরিমাণ বেড়েছে। পুঁজিবাজারে আজ ৪০.০২ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে।

জানা যায়, আজ ২৭ জুলাই ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৩৮ শতাংশ বা ২৪.৩৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৩৭৯.৬৮ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১.৯৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৮৮.২৮ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১৩.৯৯ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৩০৮.৭৪ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৭৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৫৩টির, কমেছে ১৯৪টির এবং অপরিবর্তিত রয়েছে ২৬টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৪০.০২ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে। সারাদিনে ডিএসইতে ৪৭ কোটি ৯১ লাখ ১৭ হাজার ৯৯৯টি শেয়ার ২ লাখ ৫৩ হাজার ৮৩২ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ১ হাজার ৪৬২ কোটি ৮১ লাখ ৯ হাজার টাকা।
গতকাল ২৬ জুলাই ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৩১ শতাংশ বা ২০.১৯ পয়েন্ট কমে অবস্থান করেছে ৬ হাজার ৪০৪.০৩ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৩.৫৮ পয়েন্ট কমে অবস্থান করেছে ১ হাজার ৩৯০.২৭ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১৩.৭৪ পয়েন্ট কমে অবস্থান করেছে ২ হাজার ৩২২.৭৪ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৭৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ১১১টির, কমে ২২৯টির এবং অপরিবর্তিত রয় ৩৪টির। অর্থাৎ পুঁজিবাজারে গতকাল ২৯.৬৮ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পায়। সারাদিনে ডিএসইতে ৪৯ কোটি ৩৫ লাখ ১৭ হাজার ৯০৩টি শেয়ার ২ লাখ ৫৩ হাজার ১৩ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ১ হাজার ৪২৮ কোটি ৯৪ লাখ ৯৮ হাজার টাকা।
সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ৩৩ কোটি ৮৬ লাখ ১১ হাজার টাকা।
এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.৪৫ শতাংশ বা ৮৩.৯৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১৮ হাজার ৫৩২.৩৪ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩০৯ কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ১১৪টির, কমেছে ১৬৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ৪৬ কোটি ৪৯ লাখ ১ হাজার ৭৩৫ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৫৯ কোটি ৯৩ লাখ ৩৯ হাজার ৭০ টাকা। অর্থাৎ সিএসইতে লেনদেন কমেছে ১৩ কোটি ৪৪ লাখ ৩৭ হাজার ৩৩৫ টাকা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/নি.
































Recent Comments