বৃহস্পতিবার, ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeপ্রধান সংবাদটানা পতনের পর সামান্য উত্থান: লেনদেনে গতি নেই
spot_img
spot_img

টানা পতনের পর সামান্য উত্থান: লেনদেনে গতি নেই

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ২০ মে, ২০২৫ তারিখ মঙ্গলবার সপ্তাহের চতুর্থ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানের মধ্যেদিয়ে লেনদেন শেষ হয়েছে। সেই সাথে বেড়েছে বেশিরভাগ শেয়ারের দর। এদিন দৈনিক লেনদেনেও রয়েছে ইতিবাচক প্রভাব। দিন শেষে আজ ৫৪.১০ শতাংশ শেয়ারের দর বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, আজ ২০ মে ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৩৯ শতাংশ বা ১৮.৭১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৭৯৫.০৪ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৫.৩৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ০৪৭.২৮ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৮.০৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৭৮০.০৬ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৯০ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২১১ টির, কমেছে ১০৫ টির এবং অপরিবর্তিত রয়েছে ৭৫ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৫৪.১০ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ১৩ কোটি ৮৩ লাখ ৫৮ হাজার ৭৩৩ টি শেয়ার ৯৮ হাজার ৩৭০ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ২৯৭ কোটি ৭১ লাখ ৪৩ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ১৯ মে ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৩০ শতাংশ বা ১৪.৭৫ পয়েন্ট কমে অবস্থান করেছিল ৪ হাজার ৭৭৬.৩৩ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৪.২১ পয়েন্ট কমে অবস্থান করেছিল ১ হাজার ০৪১.৯৩ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৮.৩০ পয়েন্ট কমে অবস্থান করেছিল ১ হাজার ৭৭১.৯৮ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৯৭ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছিল ১২৫ টির, কমেছিল ২০২ টির এবং অপরিবর্তিত রয়েছিল ৭০ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ৩১.৪৮ শতাংশ শেয়ারের দর বেড়েছিল। সারাদিনে ডিএসইতে ১৭ কোটি ৭ লাখ ৮৮ হাজার ৭৪ টি শেয়ার ১ লাখ ০৩ হাজার ৩০৮ বার হাতবদল হয়েছিল। আর দিন শেষে লেনদেন হয়েছিল ২৮৮ কোটি ৭৮ লাখ ৪১ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ৮ কোটি ৯৩ লাখ ২০ হাজার টাকা।

এদিকে, আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.০৫ শতাংশ বা ৭.৯৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩ হাজার ৩৭০.৪৫ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ১৭৪ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭১ টির, কমেছে ৬৭ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৬ টির। আজ দিন শেষে সিএসইতে লেনদেন হয়েছে ৬ কোটি ৬৫ লাখ ৬৬ হাজার ১০৮ টাকা।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments