ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত ট্রাস্ট ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড গত ৩০ জুন, ২০২৩ তারিখে সমাপ্ত সময়ের ডিভিডেন্ড ঘোষণা করেছে। এই প্রতিষ্ঠানটির ইউনিট হোল্ডারদের জন্য ৫ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে এই তথ্য জানা গেছে।

গত বছর এই ফান্ডে ৭ শতাংশ নগদ ডিভিডেন্ড ঘোষণা করা হয়েছিল।
রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে ৫ টাকা ৬০ পয়সা দরে আলোচিত ফান্ডটির ইউনিট কেনা-বেচা হয়েছে। এ হিসেবে ট্রাস্ট ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ডে প্রকৃত ডিভিডেন্ড প্রাপ্তির হার (Dividend yield) দাঁড়ায় প্রায় ৯ শতাংশ।
ফান্ডটির সম্পদ ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করছে রেস অ্যাসেট ম্যানেজমেন্ট। আর এর ট্রাস্টির দায়িত্বে আছে ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি)।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম অর.


































Recent Comments