মঙ্গলবার, ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআজকের সংবাদডিএসইতে বিকল্প ট্রেডিং বোর্ডের লেনদেন শুরু
spot_img
spot_img

ডিএসইতে বিকল্প ট্রেডিং বোর্ডের লেনদেন শুরু

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) অলটারনেটিভ ট্রেডিং বোর্ডে (এটিবি) বা বিকল্প লেনদেন বোর্ড নামে নতুন এ বোর্ডের লেনদেন চালু হয়েছে আজ। বুধবার (৪ জানুয়ারি) সকালে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম লেনদেন শুরুর কার্যক্রম উদ্বোধন করেন।

জানা যায়, লংকাবাংলা সিকিউরিটিজ ওপেনিং শেয়ারদর ১৪ টাকা ৯০ পয়সা।। আজ ৪ঠা জানুয়ারি কোম্পানিটির লেনদেনের প্রথমেই সর্বোচ্চ ১৫ টাকা ৪০ পয়সায় লেনদেন শুরু হয়েছে। সর্বশেষ তথ্য মতে কোম্পানিটির শেয়ারের ক্রেতা রয়েছে ২৪ লাখ ০৯ হাজার ৫৮৯টি।

এটিবিতে তালিকাভুক্ত প্রতিটি পণ্যই লেনদেনের প্রচলিত পদ্ধতি থেকে কিছুটা ভিন্ন রয়েছে। এই বোর্ডে তালিকাভুক্ত প্রতিটি সিকিউরিটিজ প্রথম দুই কর্মদিবস ৪% সার্কিট ব্রেকার সীমায় দর বৃদ্ধি বা হ্রাস হতে পারবে। তৃতীয় কর্মদিবস ওই সিকিউরিটিজের লেনদেন বন্ধ থাকবে। চতুর্থ কর্মদিবস থেকে ৫% হারে সার্কিট ব্রেকার সীমা প্রযোজ্য হবে।

তথ্যমতে, লঙ্কাবাংলা সিকিউরিটিজ লিমিটেডের পরিশোধিত মূলধন ২৬৯ কোটি টাকা। মোট শেয়ারের ১০ শতাংশ বাজারে ছাড়বে কোম্পানিটি। এজন্য প্রথম দিন ফেয়ার ভ্যালুতে শেয়ার বিক্রি করবে লঙ্কাবাংলা সিকিউরিটিজ। নিয়ম অনুযায়ী ৩০ দিনের মধ্যে ১০ শতাংশ শেয়ার বাজারে ছাড়তে হবে প্রতিষ্ঠানটিকে। একই সঙ্গে প্রাণ অ্যাগ্রো লিমিটেডের ২১০ কোটি টাকা বন্ডটির লেনদেনও শুরু হয়েছে আজ।

ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments