ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের শেয়ার দর অস্বাভাবিক বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে কোম্পানিটি জানিয়েছে ডিএসইকে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, কোম্পানিটির শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কারণে ডিএসইর পাঠানো নোটিসের জবাবে কোম্পানি জানায় কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে।
ডিএসইতে গত ৫ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ার দর ছিল ৩৫.৭০ টাকা। ২২ সেপ্টেম্বর শেয়ার দর ৫১.৭০ টাকায় উন্নীত হয়। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার দর ১৬ টাকা বা ৩০.৯৪ শতাংশ বেড়েছে। এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কতৃপক্ষ।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.
































Recent Comments