ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) যান্ত্রিক ত্রুটি ও লেনদেন বন্ধের ঘটনাটি খতিয়ে দেখবে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এ লক্ষ্যে বিএসইসি আজ (২৪ অক্টোবর) ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। বিএসইসি সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্য মতে, আলোচিত কমিটিকে ৩০ কার্যদিবস সময় বেঁধে দেওয়া হয়েছে।
এ বিষয়ে ডিএসইর গণসংযোগ বিভাগের প্রধান মোঃ শফিকুর রহমান বলেন, কারিগরি ত্রুটির কারণে লেনদেন বন্ধ হয়েছিল। ডিএসইর ট্রেডিং প্ল্যাটফরম সরবরাহকারী নাসডাক ও তাদের নিজস্ব আইটি টিম ত্রুটি সারানোর বেলা ২ টা ১০ মিনিটে ফের লেনদেন শুরু হয়।
এর আগেও এভাবে লেনদেন বন্ধ হয়ে যাওয়ার একাধিক ঘটনা ঘটেছে ডিএসইতে।
এ ব্যাপারে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এর নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম বলেন, যান্ত্রিক ত্রুটির কারণে ডিএসইতে লেনদেন বন্ধ হয়ে পড়েছিল। এটা কোনোভাবেই কাম্য নয়। তাই বাজার ও বিনিয়োগকারীদের স্বার্থে কমিশন বিষয়টি তদন্ত করে দেখার সিদ্ধান্ত নিয়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম এইচ
























Recent Comments