ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের ২ কোম্পানির শেয়ারহোল্ডারদের জন্য ঘোষণাকৃত ডিভিডেন্ড বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে পাঠানো হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানি দুইটি হচ্ছে-
নিটল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড: গত ৩১ ডিসেম্বর, ২০২৩ সমাপ্ত হিসাববছরে জন্য ঘোষিত ডিভিডেন্ড বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে।
তথ্যমতে, কোম্পানিটি সমাপ্ত হিসাববছরের ক্যাশ ডিভিডেন্ড বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে।
কোম্পানিটি আলোচিত সময়ের শেয়ারহোল্ডারদের জন্য সাড়ে ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছিল।
ঢাকা ইন্স্যুরেন্স: গত ৩১ ডিসেম্বর, ২০২৩ সমাপ্ত হিসাববছরে জন্য ঘোষিত ডিভিডেন্ড বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে।
তথ্যমতে, কোম্পানিটি সমাপ্ত হিসাববছরের ক্যাশ ডিভিডেন্ড বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে।
কোম্পানিটি আলোচিত সময়ের শেয়ারহোল্ডারদের জন্য ১৭ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছিল।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ও.
























Recent Comments