রবিবার, ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeস্বাস্থ্য বার্তাডেঙ্গুতে মৃত্যু আরো ৩, হাসপাতালে ৪২৮
spot_img
spot_img

ডেঙ্গুতে মৃত্যু আরো ৩, হাসপাতালে ৪২৮

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো ৩ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে ডেঙ্গু আক্রান্ত ৪২৮ জন হাসপাতালে ভর্তি হয়েছে।

বুধবার (৬ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, গতকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ বুধবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্তদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশন বাদে) ১০৪ জন, ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ১১৩ জন, ঢাকা বিভাগে ৭৪ জন, চট্টগ্রাম বিভাগে ৩৯ জন, রাজশাহী বিভাগে ৫০ জন, খুলনা বিভাগে ৩০ জন, রংপুর বিভাগে ৪ জন ও ময়মনসিংহ বিভাগে ১৪ জন ভর্তি হয়েছে।

ডেঙ্গু আক্রান্ত হয়ে এ বছরে এখন পর্যন্ত ৯২ জনের মৃত্যু হয়েছে। মারা যাওয়াদের মধ্যে ৫৩ জন পুরুষ ও ৩৯ জন নারী। এছাড়া, এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২২ হাজার ৮১২ জন হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে শুধু জুলাই মাসেই দশ হাজারের বেশি রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/আ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments