ডেইলি শেয়ারবাজার ডেস্ক: বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রতিবেদনে বলা হয়েছে গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে অন্তত ৫১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ১০ জন ঢাকার বাইরের।

তথ্য মতে, এ নিয়ে চলতি বছর দেশে মোট ১ হাজার ৫৭৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হলেন। ডেঙ্গু রোগীদের মধ্যে ১৭৯ জন এখনও চিকিৎসাধীন আছেন। তাদের মধ্যে ৪০ জন ঢাকার বাইরে চিকিৎসা নিচ্ছেন।
এখন পর্যন্ত মোট ১ হাজার ৩৯৯ জন রোগীকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। চলতি বছরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন ১ জন।
উল্লেখ্য, গত কয়েক বছরের তুলনায় এ বছর ডেঙ্গু ভাইরাসের ব্যাপক প্রাদুর্ভাবের আশঙ্কার বিষয়ে সিটি করপোরেশনকে সতর্ক করে দিয়েছেন বিশেষজ্ঞরা। এডিস মশা নিয়ন্ত্রণে সিটি করপোরেশনগুলোকে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছেন তারা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এটি.

































Recent Comments