মঙ্গলবার, ১৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১লা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeরাজনীতিড. ইউনূস-তারেক রহমানের বৈঠক নির্বাচন ও সংস্কারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: রিজভী
spot_img
spot_img

ড. ইউনূস-তারেক রহমানের বৈঠক নির্বাচন ও সংস্কারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: রিজভী

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: লন্ডনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠককে অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‌‘এই বৈঠকটি আগামী নির্বাচন, সংস্কার এবং গণতন্ত্রকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করবে।

বৃহস্পতিবার ১২ জুন রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, শেখ হাসিনার ষোলো আনা প্রভুত্ব এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় খড়কুটো কুড়াতে হচ্ছে। এমন পরিস্থিতিতে ড. ইউনূস ও তারেক রহমানের এই বৈঠক অত্যন্ত জরুরি। বৈঠকটি নির্বাচন সংস্কার ও অনাদিকাল পর্যন্ত গণতন্ত্রকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি বলেন, আওয়ামী লীগ নেতারা উন্নয়নের নামে যে বিপুল পরিমাণ অর্থ লুটপাট করে বিদেশে পাচার করেছেন, সেই বিষয়টি আড়াল করতেই ড. ইউনূস ও তারেক রহমানের বৈঠক নিয়ে ‘অপপ্রচার’ চালানো হচ্ছে।

এ সময় বিদেশে পাচার করা অর্থ নিয়ে বিভিন্ন দেশে আরাম-আয়েশে বসবাসকারী আওয়ামী লীগ নেতাদের বিচারের দাবি জানান রিজভী।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments